বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১ সাব্বির আহমেদ শ্রাবণের “শয়তানের নিঃশ্বাস “ এসএ টিভিতে শুরু হচ্ছে ‘মুহাম্মদ (সা.) ও ‘ইউসুফ-জুলেখা’ দুই বছর মেয়াদে চলচ্চিত্র গ্রাহক সংস্থার নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন সীমান্ত দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু সার নিয়ে যতটা না বাস্তব সংকট, তার চেয়ে বেশি রটনা হচ্ছে : আসাদুল হাবিব দুলু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ২.৫৬ পিএম
  • ২ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ- ১১১পবিত্র ঈদে মিলাদুন্নবী ১৪৪৮ হিজরি উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদে ছারছীনা দরবার শরীফ ও বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে জাঁকজমকপূর্ণ বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে ছারছীনা দরবার শরীফ থেকে মিছিলটি বের হয়। এতে ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক, বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ, ছাত্র হিযবুল্লাহ ও যুব হিযবুল্লাহর নেতাকর্মী এবং অনুসারীরা অংশ নেন।

মিছিলটি ছারছীনা দরবার শরীফ থেকে বের হয়ে নেছারাবাদ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ছারছীনা দরবার শরীফে গিয়ে শেষ হয়। দীর্ঘ এ আনন্দ মিছিল নেছারাবাদ থানার সামনে থেকে পৌর বাজারের ভেতর পর্যন্ত কয়েকশ ফুট এলাকাজুড়ে বিস্তৃত হয়। মিছিলটি দেখতে সড়কের দুই পাশে শত শত সাধারণ মানুষ ভিড় করেন। এ সময় পুরো ছারছীনা ও নেছারাবাদ পৌর শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ছারছীনা মাদরাসা তথা কেন্দ্রীয় শাখার উদ্যোগে ছারছীনা দারুসসুন্নাত জামে মসজিদে মহানবী হযরত মুহাম্মদ -এর জন্ম, চরিত্র ও আদর্শের ওপর ১২ দিনব্যাপী আলোচনা সভা, বিভিন্নমুখী প্রতিযোগিতা, দেয়ালিকা প্রকাশসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এ বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা রূহুল আমীন আফসারী, উপাধ্যক্ষ হযরত মাওলানা মুহাঃ রুহুল আমিন ছালেহী, প্রধান মুহাদ্দিস মাওলানা মুহাঃ সিরাজুম মুনির তাওহীদ, ছারছীনা দারুসসুন্নাত জামেয়া-এ নেছারিয়ার মুদীর আলহাজ্ব মাওলানা মুহাঃ মাহমুদুল মুনীর হামিমসহ মাদরাসার শিক্ষকবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা মুহাঃ আব্দুল্লাহ্ আল আনাস, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুহাঃ মোহেব্বুল্লাহ্ ছালেহী এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।

ছারছীনা মাদরাসা শাখার সাধারণ সম্পাদক মুহাঃ নাঈম হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক মুহাঃ নিয়াজ মাখদুমসহ কেন্দ্রীয় শাখার নেতৃবৃন্দ মিছিলটির সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।

ছারছীনা আলিয়া মাদরাসার অধ্যক্ষ রূহুল আমীন আফসারী বলেন, মহানবী হযরত মুহাম্মদ এর আগমনের স্মরণে প্রতিবছর ছারছীনা দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এবারের আয়োজনেও আলোচনা সভা, আনন্দ মিছিল, মিলাদ, দোয়া ও মোনাজাতসহ নানা কর্মসূচি রয়েছে।

প্রধান মুহাদ্দিস মাওলানা মুহাঃ সিরাজুম মুনির তাওহীদ জানান, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা শরীফে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। মহানবী -এর জন্ম, চরিত্র ও আদর্শ মানুষের মাঝে তুলে ধরাই এসব আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

মিছিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং মহানবী -এর আদর্শ অনুসরণের তাওফিক কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com