বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এসএ টিভিতে শুরু হচ্ছে ‘মুহাম্মদ (সা.) ও ‘ইউসুফ-জুলেখা’ দুই বছর মেয়াদে চলচ্চিত্র গ্রাহক সংস্থার নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন সীমান্ত দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু সার নিয়ে যতটা না বাস্তব সংকট, তার চেয়ে বেশি রটনা হচ্ছে : আসাদুল হাবিব দুলু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএসটিআই মানদণ্ড পূরণে ব্যর্থ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ সৌদি আরবের রিয়াদে সংঘটিত অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ বৃহস্পতিবার দেশে পৌঁছাবে এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা রংপুরে ৪ জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক

এসএ টিভিতে শুরু হচ্ছে ‘মুহাম্মদ (সা.) ও ‘ইউসুফ-জুলেখা’

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১.০০ এএম
  • ২ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ-ইসলামের ইতিহাস, ঐতিহ্য ও জীবনাদর্শ দর্শকদের সামনে তুলে ধরতে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় দুটি ইসলামিক ধারাবাহিক বাংলায় ডাবিং করে সম্প্রচারের উদ্যোগ নিয়েছে এসএ টিভি। ধারাবাহিক দুটি হলো—‘মুহাম্মদ (সা.): ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ এবং ‘ইউসুফ-জুলেখা’।

রাজধানীর কাকরাইলে গ্র্যান্ড প্যালেস হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দুই ধারাবাহিকের বাংলা সংস্করণ সম্প্রচারের ঘোষণা দেন এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ, মিনিস্টার মাইওয়ান গ্রুপের গ্রুপ ডিরেক্টর মোহাম্মদ আলী হায়দার, এসএ টিভির উপব্যবস্থাপনা পরিচালক নুর এ আলম রুবেল, পরিচালক শামছুল আলম পান্থ, নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চনসহ অনেকে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীভিত্তিক ‘ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ ধারাবাহিকটি নিবেদন করছে মিনিস্টার মাইওয়ান গ্রুপ।

সংবাদ সম্মেলনে এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘একটি দায়িত্বশীল গণমাধ্যমের কাজ শুধু দর্শকদের বিনোদন দেওয়া নয়; বরং জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসমৃদ্ধ অনুষ্ঠান উপহার দেওয়াও আমাদের অন্যতম দায়িত্ব। ‘মুহাম্মদ (সা.): ফ্ল্যাগস অব জাস্টিস সিজন-২’ এবং ‘ইউসুফ-জুলেখা’ সেই লক্ষ্যেই আমাদের অনুষ্ঠান তালিকায় গুরুত্বপূর্ণ সংযোজন। আমরা বিশ্বাস করি, এই দুই ধারাবাহিক দর্শকদের কাছে ইতিহাস, আধ্যাত্মিকতা ও মানবিক শিক্ষার এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে।’

তিনি আরও বলেন, ‘মহাকাব্যিক ইসলামিক গল্পনির্ভর এই ধারাবাহিকগুলো ছোট-বড় সব বয়সী দর্শকের উপযোগী করে উপস্থাপন করা হচ্ছে। পাশাপাশি কুরআনের আলোকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্বও তুলে ধরেন তিনি।’

উল্লেখ্য, পরিবারসহ উপভোগের উপযোগী ঐতিহাসিক প্রেক্ষাপট ও নৈতিক শিক্ষামূলক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.): ফ্ল্যাগস অব জাস্টিস’ আগামী ১৩ সেপ্টেম্বর থেকে এসএ টিভির পর্দায় প্রচারিত হবে। প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিটে দেখা যাবে ধারাবাহিকটি।

অন্যদিকে, আবেগঘন ইরানি গল্পনির্ভর জনপ্রিয় ধারাবাহিক ‘ইউসুফ-জুলেখা’ প্রচারিত হবে আগামী ৩০ আগস্ট থেকে। এই ধারাবাহিকটি প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টায় এসএ টিভিতে দর্শকরা উপভোগ করতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com