বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এসএ টিভিতে শুরু হচ্ছে ‘মুহাম্মদ (সা.) ও ‘ইউসুফ-জুলেখা’ দুই বছর মেয়াদে চলচ্চিত্র গ্রাহক সংস্থার নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন সীমান্ত দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু সার নিয়ে যতটা না বাস্তব সংকট, তার চেয়ে বেশি রটনা হচ্ছে : আসাদুল হাবিব দুলু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএসটিআই মানদণ্ড পূরণে ব্যর্থ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ সৌদি আরবের রিয়াদে সংঘটিত অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ বৃহস্পতিবার দেশে পৌঁছাবে এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা রংপুরে ৪ জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক

দুই বছর মেয়াদে চলচ্চিত্র গ্রাহক সংস্থার নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান

  • আপডেট সময় বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৯.৪৯ পিএম
  • ৩ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ-বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের জহির রায়হান কালারল্যাব ভিআইপি প্রজেকশন হলে চলচ্চিত্র গ্রাহক সংস্থার শপথ অনুষ্ঠান হয়। প্রথমে সভাপতি আসাদুজ্জামান মজনুকে শপথ পাঠ করান চলচ্চিত্র গ্রাহক সংস্থার উপদেষ্টা খোরশেদ আলম খসরু। এরপর সভাপতি কার্যকরি কমিটি মোট ১৪ জন সদস্যকে শপথ গ্রহণ করান। ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নির্বাচিতরা হলেন সভাপতি আসাদুজ্জামান মজনু, সহ-সভাপতি লাল মোহাম্মদ, মহাসচিব শহীদুল্লাহ দুলাল,সহ সম্পাদক খোরশেদ আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইসতাক রহমান, অর্থ সম্পাদক দিলীপ ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম খান, বৈদেশিক সম্পাদক মমিনুল হক চৌধুরী সাঁচি, প্রচার ও দপ্তর সম্পাদক আজগর আলী। কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন আনোয়ার হোসেন বুলু, এস এম আজহার, কামরুল আহমেদ পনির, মনিরুজ্জামান মনির, এ কে এম বুলবুল খান ও মো: ফারুক হোসেন তানভীর। শপথ অনুষ্ঠান শেষে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থার সভাপতি আব্দুল লতিফ বাচ্চু গত ৪ জানুয়ারি ২০২৬ এবং সহ সভাপতি আবু হেনা বাবলু ১১ এপ্রিল ২০২৬ শে ইন্তেকাল করেন। সভাপতি ও সহ সভাপতির অকাল মৃত্যুর কারণে বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থার নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ মেকাপ ম্যান সমিতি, অঙ্গ সজ্জাকর সমিতি, জাতীয়তাবাদী চলচ্চিত্র ফোরাম এবং বাংলাদেশ সিনিয়র সহকারি চলচ্চিত্র পরিচালক (সিডাব) সমিতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com