সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা রংপুরে ৪ জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক কমলাপুরে যাত্রীর পকেটে ছিনতাইয়ের চেষ্টা, আটক এক বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক ফেনীর নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না : ভারপ্রাপ্ত মহাসচিব সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর নাগরিকদের অধিকার নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব : আইনমন্ত্রী

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮.২৩ পিএম
  • ৭ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে।  সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ১৪৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৪ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৬৫২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৩ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৮ হাজার ৪৮৭ জন।

গত ১৫ মার্চ থেকে ২৪ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩১ হাজার ৬৬৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯২১ জন। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৮৩৯ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com