শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম রংপুরের ডিসি হলেন গৌরনদীর সাবেক ইউএনও ইসরাত জাহান আলোর মানুষ ও অন্যনায়ক : কাউখালীর সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুল লতিফ খসরুর ইন্তেকাল সাংবাদিক দিলীপ দাস হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা

রংপুরের ডিসি হলেন গৌরনদীর সাবেক ইউএনও ইসরাত জাহান

  • আপডেট সময় শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৭.৫১ এএম
  • ৫ বার পড়া হয়েছে

সৈয়দ বশির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক:- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব থেকে রংপুরের জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।

বুধবার (১৯ আগস্ট) রাতে তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব পদে দায়িত্বে থাকা ইসরাত জাহানকে রংপুরের ডিসি হিসেবে পদোন্নতি করা হয়।

তিনি (ইসরাত জাহান) ২০১৯ সালের ৬ আগস্ট থেকে ২০২০ সালের ২২ নভেম্বর পর্যন্ত গৌরনদী উপজেলা এবং ২০১৯ সালের ৬ আগস্ট এর আগে পিরোজপুর জেলার কাউখালী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন ।

সূত্রমতে, ২০২০ সালে তীব্র করোনা মহামারীর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মাঠপর্যায়ে নিরলসভাবে সেবা প্রদান ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান গৌরনদীবাসীর মনজয় করেছিলেন। সততার সঙ্গে দায়িত্বপালনের পাশাপাশি সৃজনশীল কর্মকান্ডেও তিনি যুক্ত ছিলেন। যে কারনে অল্পদিনের ব্যবধানে গৌরনদীবাসী তাকে (ইসরাত জাহান) আপন করে নিয়েছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com