সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কাউখালীতে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৫.৫০ পিএম
  • ৪৭ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:- পিরোজপুরের কাউখালীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলার মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন।
এ সময় মৎস্য চাষী আব্দুর জলিল, মোঃ আলাউদ্দিনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সভায় উপজেলার মৎস্য সম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, জলাশয়ের সঠিক ব্যবহার এবং মৎস্য খাতকে আরও টেকসই করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন ,মৎস্য আমাদের দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। মৎস্য সম্পদ রক্ষা করতে হলে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, মৎস্য চাষী, জেলে ও সাধারণ মানুষকেও সম্পৃক্ত করতে হবে। এ মতবিনিময় সভার মাধ্যমে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদনের বিষয়ে সবাইকে সচেতন করা হচ্ছে।
নদী-খাল ও জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষা, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং প্রজনন মৌসুমে মাছ শিকার থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। পাশাপাশি মৎস্য চাষীদের আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতিতে মাছ চাষে উৎসাহিত করতে হবে।
উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমান বলেন, কাউখালীতে নদী, খাল, পুকুরসহ প্রচুর জলাশয় রয়েছে। সঠিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এসব জলাশয়ে মাছের উৎপাদন আরও বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। মৎস্য চাষীদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার মাধ্যমে আমরা তাদের উৎপাদন বাড়াতে সহযোগিতা করছি।
প্রজনন ও বেড়ে ওঠার পরিবেশ রক্ষা করতে হবে। নিষিদ্ধ জাল ব্যবহার, ছোট মাছ ও পোনা নিধন এবং জলাশয়ে ক্ষতিকর কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com