সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি আরব প্রবাসী নেতৃবৃন্দের সঙ্গে ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রীর মতবিনিময় কিশোরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী লটারি মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর বদলি কাতারের হাতে আটক তিন ইরানি পাইলটকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ইরান। নোয়াখালীতে তিন বন্ধুকে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৩২৯ মামলা অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিবর্তন অচিরেই দৃশ্যমান হবে : ত্রাণমন্ত্রী দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

সৌদি আরব প্রবাসী নেতৃবৃন্দের সঙ্গে ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রীর মতবিনিময়

  • আপডেট সময় সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৩.১৪ এএম
  • ২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:-বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সৌদি আরব জাসাসের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল হক চৌধুরী এবং সৌদি আরব স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ।

সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, দেশ ও প্রবাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আন্তরিক পরিবেশে মতবিনিময় হয়। আলোচনায় প্রবাসীদের ভূমিকা, দেশের অর্থনীতিতে তাদের অবদান এবং জাতীয় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণের বিষয়ও গুরুত্ব পায়।

এ সময় ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দেশের বিভিন্ন সংকট ও গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে প্রবাসী বাংলাদেশিদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান। একই সঙ্গে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রবাসীদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎ ও মতবিনিময় শেষে সৌদি আরব জাসাসের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল হক চৌধুরী এবং সৌদি আরব স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ মদিনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রতিমন্ত্রীকে বিদায় জানান। এ সময় তারা ব্যস্ততম সময়ের মধ্যেও প্রবাসী নেতৃবৃন্দকে সময় দেওয়ার জন্য প্রতিমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রবাসী নেতৃবৃন্দ বলেন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সঙ্গে মতবিনিময়ের পুরো সময়টি ছিল অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত। তাঁর প্রগতিশীল চিন্তাভাবনা, কর্মীদের প্রতি আন্তরিকতা এবং প্রবাসীদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তাদের মুগ্ধ করেছে।

তারা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে দেশের কল্যাণ, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর নেতৃত্ব আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com