রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লটারি মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর বদলি কাতারের হাতে আটক তিন ইরানি পাইলটকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ইরান। নোয়াখালীতে তিন বন্ধুকে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৩২৯ মামলা অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিবর্তন অচিরেই দৃশ্যমান হবে : ত্রাণমন্ত্রী দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ঝিনাইদহে গত ছয় মাসে ১৮৯ জন আত্মহত্যা বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে চার নেতা সদস্য হিসেবে মনোনীত

কাতারের হাতে আটক তিন ইরানি পাইলটকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ইরান।

  • আপডেট সময় রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৮.৫৬ পিএম
  • ১ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বিমান বিধ্বস্ত হওয়ার পর কাতারের হাতে আটক তিন ইরানি পাইলটকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ইরান। তবে কাতার জানিয়েছে, তারা কোনো ইরানি পাইলটকে আটক করেনি।

ইরান এর আগে জানিয়েছিল, মার্চ মাসে কাতারে একটি সামরিক অভিযানে যাওয়ার পর তাদের এক পাইলট নিহত এবং অন্যরা নিখোঁজ হয়েছেন। তবে ওই সময় পাইলটদের আটক হওয়ার কোনো তথ্য প্রকাশ করা হয়নি। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল মোহাম্মদ বাঘেরজাদেহের বরাত দিয়ে ফার্স নিউজ এজেন্সি জানায়, ‘যুদ্ধের সময় এসইউ-২৪ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর তিন ইরানি পাইলটকে জীবিত অবস্থায় কাতারি বাহিনী আটক করে।’

তিনি জানান, জাভাদ সালেহি, আবদোলমাজিদ দাশতিয়ান ও ওমরান বেহরাভেশিয়ান গত ছয় মাস ধরে কাতারি বাহিনীর হেফাজতে রয়েছেন।

আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) কাছে পাঠানো এক চিঠিতে বাঘেরজাদেহ পাইলটদের মুক্তির দাবি জানান। তিনি বলেন, তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করা বা যোগাযোগের সুযোগও দেওয়া হয়নি।

তবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এসব দাবি পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ইরানি পাইলটদের আটকের বিষয়ে প্রচারিত দাবিগুলো আমরা সম্পূর্ণভাবে অস্বীকার করছি এবং এসব বিভ্রান্তিকর বক্তব্যে আমরা বিস্মিত।’

আল-আনসারি জানান, কাতারের উদ্ধারকারী দল নিখোঁজ পাইলটদের সন্ধানে ‘সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছে।’

তিনি বলেন, উদ্ধারকারী দল এক পাইলটের মরদেহ পাওয়ার পর তা ইরানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের বিষয়ে সমন্বয়ের জন্য ইরানের সঙ্গে যোগাযোগ করেছিল। এ ছাড়া এপ্রিল মাসে কাতার ইরানের একটি দলকে দেশটিতে এসে উদ্ধার ও অনুসন্ধান অভিযান সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। তবে ইরান এখনো ওই আমন্ত্রণে সাড়া দেয়নি বলে জানান তিনি।

গত মাসে ইরানের সামরিক বাহিনী জানায়, মার্চের শুরুতে কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিতে হামলার সময় নিহত পাইলট মাজিদ কাজেমির মরদেহ উদ্ধার করা হয়েছে।

আল-উদেইদ ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) অগ্রবর্তী ইউনিট, বিমানবাহিনী এবং বিশেষ অভিযান পরিচালনাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করেন। এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি।

মার্চের শুরুতে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তারা দুটি ইরানি সুখোই এসইউ-২৪ বোমারু বিমান ভূপাতিত করেছে।

তবে ওই বিমান দুটিই একই বিমান ছিল কি না, তা স্পষ্ট নয়। কারণ, ওই সময় যুদ্ধের সূচনা করা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পাল্টা জবাবে কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশও হামলার মুখে পড়ছিল।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর কোনো উপসাগরীয় দেশ ইরানের বিমান ভূপাতিত করার খবর দেওয়ার ঘটনা এটিই প্রথম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com