সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিবর্তন অচিরেই দৃশ্যমান হবে : ত্রাণমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৮.৪৬ পিএম
  • ৪১ বার পড়া হয়েছে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মানোন্নয়নে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। অচিরেই এসব কার্যক্রমের ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে।

তিনি আরও বলেন, সরকারি হাসপাতালগুলোতে সেবার মান বাড়ানো গেলে বিদেশগামী চিকিৎসার্থীদের ঢল থামানো যাবে, এতে করে সাশ্রয় হবে দেশের টাকা। তাই এক্ষেত্রে কোনো আপস করা হবে না।

আজ রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের নবনির্মিত ছয়তলা বিশিষ্ট আইসোলেশন সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।

চিকিৎসাসেবা প্রদানকে শুধু চাকরি হিসেবে না দেখে মানুষের জন্য কাজ করার সুযোগ হিসেবে দেখতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন রেজেকা সুলতানা ফেন্সি এমপি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com