বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নায়ক সালমান শাহ হত্যা মামলা, খল চরিত্রের অভিনয়শিল্পী ডন গ্রেফতার পর্যটন খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করবে টোয়াব ও বাটজা চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন সাংবাদিক দিলীপ কুমার দাসের শুভ জন্মদিন অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ, দেখা যাবে যেসব দেশে রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু জিম্বাবুয়ের কারিবা হ্রদে যাত্রীবোঝাই ফেরি ডুবে অন্তত ১৫ জনের মৃত্যু মিরপুরে ৪০ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলি

পর্যটন খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করবে টোয়াব ও বাটজা

  • আপডেট সময় বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১০.৫৮ পিএম
  • ১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ- দেশের পর্যটন শিল্পের বর্তমান পরিস্থিতি, পর্যটন ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং খাতটিকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বাটজা) ও ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর নেতৃবৃন্দের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে টোয়াব কার্যালয়ে সংগঠনটির নেতৃবৃন্দের সঙ্গে বাটজার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের পর্যটন খাতের বর্তমান অবস্থা, পর্যটন ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং পর্যটন শিল্পকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় টোয়াব নেতৃবৃন্দ পর্যটন খাতের উন্নয়নে সরকারের আরও কার্যকর নজরদারি, ট্যুর অপারেটরদের বিদ্যমান সমস্যা সমাধান এবং পর্যটনবান্ধব নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বাটজা নেতৃবৃন্দ দেশের পর্যটন শিল্পের টেকসই উন্নয়নে সরকার, পর্যটন ব্যবসায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও গণমাধ্যমসহ সব অংশীজনের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে পর্যটন খাতের সমস্যা, সম্ভাবনা ও ইতিবাচক উদ্যোগ গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরার মাধ্যমে এ শিল্পের বিকাশে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আলোচনায় দেশের অভ্যন্তরীণ পর্যটনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করা, বাংলাদেশের পর্যটন গন্তব্যগুলোর প্রচার ও ব্র্যান্ডিং এবং পর্যটনসেবার মানোন্নয়ন নিয়েও মতবিনিময় হয়।

বৈঠক শেষে উভয় সংগঠনের নেতৃবৃন্দ দেশের পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে ভবিষ্যতেও নিয়মিত যোগাযোগ, মতবিনিময় এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com