বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ, দেখা যাবে যেসব দেশে রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু জিম্বাবুয়ের কারিবা হ্রদে যাত্রীবোঝাই ফেরি ডুবে অন্তত ১৫ জনের মৃত্যু মিরপুরে ৪০ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলি চাঁদাবাজি মামলায় পাঁচদিনের রিমান্ডে ডেভিড ইমন সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু সিলেট মহানগরীর রায়নগর একটি বাসা থেকে দম্পতির ও গৃহকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ, দেখা যাবে যেসব দেশে

  • আপডেট সময় বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৪.৪৪ পিএম
  • ০ বার পড়া হয়েছে

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, মহাজাগতিক বিরল এক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। প্রায় দুই বছর পর আবারও সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় আসায় চাঁদের ছায়ায় ঢেকে যাবে সূর্যের পুরো ডিস্ক। এর ফলে নির্দিষ্ট কিছু এলাকায় দিনের আলো মুহূর্তের জন্য বদলে যাবে গাঢ় অন্ধকারে।

বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে চাঁদ সূর্যের সামনে চলে আসার সঙ্গে সঙ্গে রাতের আলো ধীরে ধীরে কমতে শুরু করবে। চাঁদের ছায়া আর্কটিক অঞ্চল থেকে ইউরোপের দিকে পৃথিবীর পৃষ্ঠ অতিক্রম করবে। ফলে কোথায় অবস্থান করছেন, তার ওপর সূর্যগ্রহণ দেখার সময় ভিন্ন হবে

মহাজাগতিক এ দৃশ্য সবচেয়ে ভালোভাবে দেখা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর রাশিয়া, স্পেন এবং পর্তুগালের ছোট একটি অংশ থেকে। এ ছাড়া ইউরোপের বিস্তীর্ণ এলাকা ও উত্তর-পশ্চিম আফ্রিকার বিভিন্ন স্থান থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

নাসার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মূল পথ উত্তর আটলান্টিক পেরিয়ে ইউরোপের দিকে বিস্তৃত হয়েছে।

স্পেনের উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিম পর্তুগালের কিছু এলাকায় সূর্যাস্তের ঠিক আগমুহূর্তে পূর্ণগ্রাসের দৃশ্য দেখা যাবে। ফলে সেখানে সূর্যগ্রহণের সঙ্গে সূর্যাস্তের এক বিরল দৃশ্যও উপভোগ করার সুযোগ তৈরি হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর ইউরোপের মূল ভূখণ্ডের মানুষের জন্য এটি বিশেষ আকর্ষণের কারণ হয়ে উঠেছে।

বাংলাদেশ থেকে পূর্ণ সূর্যগ্রহণ, এমনকি না আংশিক গ্রহণও দেখা যাবে না। বাংলাদেশের আকাশে এ সময় স্বাভাবিক আকাশই থাকবে।

বাংলাদেশ সময় অনুযায়ী সূর্যগ্রহণের সময়সূচি- রাত ৯:৩৪: পৃথিবীর প্রথম স্থানে আংশিক সূর্যগ্রহণ শুরু। রাত ১০:৫৮: পৃথিবীর প্রথম স্থানে পূর্ণ সূর্যগ্রহণ শুরু। রাত ১১:৪৬: গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে; পূর্ণগ্রহণ থাকবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড। রাত ১১:৪৮: আইসল্যান্ডের রেইকিয়াভিকে গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। পরদিন রাত ১২:২৭: স্পেনে পূর্ণগ্রহণ শুরু, পরদিন রাত ১২:৩৪: বিশ্বজুড়ে পূর্ণগ্রহণের পর্যায় শেষ, পরদিন রাত ১:৫৮: পৃথিবীর সর্বশেষ স্থানে আংশিক সূর্যগ্রহণ শেষ।

আবহাওয়া অনুকূলে থাকলে বিশ্বজুড়ে প্রায় ৯৮ কোটি মানুষ, অর্থাৎ প্রতি আটজনের একজনের কাছাকাছি, সূর্যের অন্তত কিছু অংশ চাঁদের আড়ালে চলে যেতে দেখতে পারেন।

নাসার তথ্যমতে, পূর্ণগ্রাসের স্থায়িত্ব স্থানভেদে ভিন্ন হবে। গ্রহণের কেন্দ্রীয় পথের কাছাকাছি এলাকায় এটি দুই মিনিটের কিছু বেশি সময় স্থায়ী হতে পারে। সবচেয়ে দীর্ঘ পূর্ণগ্রাসও আড়াই মিনিটের কম থাকবে।

এর আগে ২০২৪ সালের ৮ এপ্রিল উত্তর আমেরিকায় দেখা গিয়েছিল সর্বশেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এবার দুই বছর পর আবারও পৃথিবীর মানুষ এমন বিরল মহাজাগতিক দৃশ্য দেখার সুযোগ পাচ্ছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com