সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ মৃত্যু আগারগাঁও পাসপোর্ট অফিসে দ্রুত পাসপোর্ট দেয়ার কথা বলে প্রতারণার অভিযান চালিয়ে তাদের আটক ৮ শাহজালালে বিমানবন্দরের বাইরের গোলচত্বর গাড়ি ফেলে পালালেন চালক ! ১৭ বছরের শাসন দেশকে ঋণ ও আমদানি নির্ভর করেছে: প্রধানমন্ত্রী ৪০ ঘণ্টা পর ঢাকায় পৌঁছেছে রোমে আটকে পড়া বিমানের ফ্লাইটটি প্রশাসন ক্যাডারের ৪০ কর্মকর্তাকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত রিয়াদে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসি-সমমান পরীক্ষায় ৬৬৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ

শাহজালালে বিমানবন্দরের বাইরের গোলচত্বর গাড়ি ফেলে পালালেন চালক !

  • আপডেট সময় সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩.৩২ পিএম
  • ২ বার পড়া হয়েছে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকা থেকে গাড়ি ভর্তি ১৪টি স্বর্ণের বার এবং ১২টি স্বর্ণের পাত উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার করা এই এক হাজার ৮১২ গ্রাম (প্রায় ১৫৫.৩৫ ভরি) স্বর্ণের আনুমানিক বাজারমূল্য তিন কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।

ঘটনার সময় কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক মো. শামীম মিয়া গাড়ি ফেলে পালিয়ে যান।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার গোপন খবরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট সার্কেলের একটি দল বিমানবন্দর গোলচত্বর এলাকায় অবস্থান নেয়। সেখানে একটি সন্দেহভাজন গাড়িকে থামার সঙ্কেত দেওয়া হলে চালক শামীম মিয়া গাড়িটি ফেলে দ্রুত চম্পট দেন। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্য গোয়েন্দা সংস্থার সহায়তায় গাড়িটি তল্লাশি করা হয়। গাড়ির ভেতর প্রাথমিক তল্লাশিতে ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়। পরে বিস্তারিত অনুসন্ধানে গাড়িটি থেকে একটি নতুন আইফোন ১৭ প্রো, দুটি ব্যবহৃত মোবাইল ফোন, একটি ব্যবহৃত ল্যাপটপ, এক লাখ সাত হাজার ৫৮৫ টাকা, বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স এবং একটি জাতীয় পরিচয়পত্রসহ অন্য আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ করা হয়।

আটক করা সব মালামাল এয়ারপোর্টের কাস্টমস হলে এনে নিয়ম অনুযায়ী ইনভেন্ট্রি সম্পন্ন করা হয়। কাস্টমস হাউস, ঢাকার স্বর্ণ পরীক্ষা করার যন্ত্রে পরীক্ষা করে উদ্ধার করা স্বর্ণ ২৪ ক্যারেটের বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় জড়িত চালক শামীম মিয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com