সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ মৃত্যু আগারগাঁও পাসপোর্ট অফিসে দ্রুত পাসপোর্ট দেয়ার কথা বলে প্রতারণার অভিযান চালিয়ে তাদের আটক ৮ শাহজালালে বিমানবন্দরের বাইরের গোলচত্বর গাড়ি ফেলে পালালেন চালক ! ১৭ বছরের শাসন দেশকে ঋণ ও আমদানি নির্ভর করেছে: প্রধানমন্ত্রী ৪০ ঘণ্টা পর ঢাকায় পৌঁছেছে রোমে আটকে পড়া বিমানের ফ্লাইটটি প্রশাসন ক্যাডারের ৪০ কর্মকর্তাকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত রিয়াদে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসি-সমমান পরীক্ষায় ৬৬৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ

১৭ বছরের শাসন দেশকে ঋণ ও আমদানি নির্ভর করেছে: প্রধানমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩.২৬ পিএম
  • ২ বার পড়া হয়েছে

বিগত ১৭ বছরের অপশাসন ও ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ ও আমদানিনির্ভর করে রেখে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো একক মন্ত্রণালয় বা বিভাগের পক্ষে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন সম্ভব নয়; এ জন্য রাষ্ট্রের প্রতিটি পর্যায়ের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

সোমবার (১০ আগস্ট) এসডিজি বাস্তবায়ন বিষয়ক তৃতীয় জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একই সঙ্গে টেকসই উন্নয়নের প্রান্তিক রূপায়ণে ‘এসডিজি ভিলেজ’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই উদ্যোগের আওতায় প্রথম পর্যায়ে তিনটি গ্রামকে বাছাই করা হয়েছে, যেখানে বিভিন্ন কর্মসূচি পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা হবে। এই পাইলট প্রকল্পের সাফল্যের ভিত্তিতে পরবর্তীতে দেশের অন্য গ্রামেও তা সম্প্রসারণ করা হবে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনার দাকোপ উপজেলার পানখালী ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর নামে তিনটি গ্রামকে এসডিজি পাইলট মডেলে যুক্ত করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, যে তিনটি গ্রামকে এসডিজি পাইলট প্রকল্পে যুক্ত করা হয়েছে, তার সফলার ভিত্তিতে, পর্যায়ক্রমে সব গ্রামকেই এই প্রকল্পের আয়াতায় আনা হবে।

এসডিজি ভিলেজ উদ্যোগ নিয়ে আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, আমি আশা করি, এসডিজি ভিলেজ বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারকে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডেভেলপমেন্ট মডেল হিসেবে তুলে ধরার ক্ষেত্রে একটি দৃষ্টান্তমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে।

তিনি আরও বলেন, আগামী দিনের কর্মপরিকল্পনায় সরকারের দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য অত্যন্ত স্পষ্ট। একটি গণতান্ত্রিক, মানবিক ও প্রকৃত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাই এই সরকারের মূল উদ্দেশ্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com