সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

৪০ ঘণ্টা পর ঢাকায় পৌঁছেছে রোমে আটকে পড়া বিমানের ফ্লাইটটি

  • আপডেট সময় সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৩.২২ পিএম
  • ৩৯ বার পড়া হয়েছে

রোমে ৪০ ঘণ্টা আটকে থাকা ২৪৭ যাত্রী নিয়ে ঢাকায় ফিরল বিমানের ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমে প্রায় ৪০ ঘণ্টা আটকে থাকার পর ২৪৭ যাত্রী নিয়ে ঢাকায় ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩০৬ ফ্লাইট।

রোববার দুপুর সাড়ে ১২টায় ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম জানান, স্থানীয় সময় শনিবার রাত ১১টায় রোমের ফিউমিচিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বিজি-৩০৬। রোববার দুপুর সাড়ে ১২টায় ২৪৭ যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে ফ্লাইটটি।

বিমানের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটি বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। প্রায় আট ঘণ্টা উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির কারণে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

ত্রুটি দেখা দেওয়ায় উড়োজাহাজটি রোম থেকে পুনরায় উড্ডয়ন করতে পারেনি। পরে ঢাকা থেকে বিমানের প্রকৌশলী দল রোমে গিয়ে প্রয়োজনীয় মেরামত শেষে উড়োজাহাজটিকে উড্ডয়নের উপযোগী করে। দীর্ঘ প্রায় ৪০ ঘণ্টা রোমে আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অবশেষে ত্রুটি সারিয়ে ২৪৭ যাত্রীকে নিয়ে নিরাপদে ঢাকায় ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি।

এদিকে, দেশে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। সেই সঙ্গে বিমানের সেবার মান বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com