সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ভাঙ্গায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতি: সমাবেশস্থল পরিদর্শনে এমপি শহিদুল ইসলাম বাবুল

  • আপডেট সময় শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৬.২৪ পিএম
  • ৬২ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান (তুরান),ভাঙ্গা,(ফরিদপুর)প্রতিনিধিঃ-ফরিদপুরের ভাঙ্গায় আসন্ন ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত সমাবেশ সফল করার লক্ষ্যে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে সমাবেশস্থল পরিদর্শন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

​প্রস্তুতি সভায় অনুষ্ঠানের সার্বিক আয়োজন সুশৃঙ্খল, সফল ও স্মরণীয় করে তুলতে সংশ্লিষ্ট নেতা-কর্মীদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এমপি শহিদুল ইসলাম বাবুল। সভায় সমাবেশ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, কঠোর শৃঙ্খলা বজায় রাখা এবং নেতাকর্মীদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সি,কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ সহ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং দলের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা আগামী দিনের কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

​সভা শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে নির্ধারিত সমাবেশস্থল পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি মাঠ পর্যায়ের প্রস্তুতির সার্বিক খোঁজখবর নেন এবং কর্মসূচিকে একটি সফল গণজমায়েতে রূপ দিতে সকলকে একসাথে মাঠে থাকার আহ্বান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com