শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুর সদর থানার সামনেই সিনান ট্রেডার্সে সাটারের লক কেটে চুরি : ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ইউএস বাংলার বহরে যুক্ত হতে যাচ্ছে ২১টি বোয়িং উড়োজাহাজ উত্তরার দক্ষিণখানে বাসায় ঢুকে নারীকে শ্বাসরোধে হত্যা, মালামাল লুট বিমানবন্দরে অভিযানে সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ ক্রিম ও বিদেশি মদসহ ২ কোটি টাকার পণ্য আটক সাংবাদিকতার মর্যাদায় ঐক্যের প্রত্যয় জেএসএস চট্টগ্রাম মহানগরের নতুন নেতৃত্বের পরিচিতি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর জাপানে কিউশু দ্বীপে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন মৃত্যু ফরিদপুরে সবজি বিক্রেতা হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

পিরোজপুর সদর থানার সামনেই সিনান ট্রেডার্সে সাটারের লক কেটে চুরি : ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক

  • আপডেট সময় শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৪.৪৬ পিএম
  • ০ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার একদম সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস ও ইলেকট্রনিক্স নামক দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যবসায়ী মহল ও স্থানীয়দের মধ্যে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে দোকানের কর্মচারী প্রতিদিনের ন্যায় দোকান খুলতে এসে দেখেন দোকানের সাটারের হুক কাটা অবস্থায় রয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে দোকান মালিক ও পিরোজপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মেহেদী হাসান কে অবহিত করা হয়।

খবর পেয়ে দোকান মালিক ঘটনাস্থলে এসে দোকানের ভেতরে প্রবেশ করে দেখেন ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। চোরেরা দোকানের ক্যাশে রক্ষিত নগদ অর্থ সহ বিভিন্ন ইলেকট্রনিক্স মালামাল নিয়ে গেছে বলে তিনি জানান। তবে কি পরিমাণ মালামাল ও অর্থ খোয়া গেছে তা এখনো নিরূপণ করা হয়নি।

ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

থানার সামনের মতো এতো গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে দিন-দুপুরে এ ধরনের চুরির ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে দোকান মালিক মেহেদী হাসান বলেন, থানার সামনেই যদি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ না থাকে, তাহলে আমরা কোথায় গিয়ে নিরাপদে ব্যবসা করবো। প্রশাসনের কাছে আমার দাবি দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক এবং আমার মালামাল উদ্ধার করা হোক।”

এ ব্যাপারে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com