বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিকতার মর্যাদায় ঐক্যের প্রত্যয় জেএসএস চট্টগ্রাম মহানগরের নতুন নেতৃত্বের পরিচিতি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর জাপানে কিউশু দ্বীপে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন মৃত্যু ফরিদপুরে সবজি বিক্রেতা হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নির্ভুল ও হালনাগাদ মানচিত্র জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই : তথ্যমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই: সিইসি

সাংবাদিকতার মর্যাদায় ঐক্যের প্রত্যয় জেএসএস চট্টগ্রাম মহানগরের নতুন নেতৃত্বের পরিচিতি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১২.২১ পিএম
  • ০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম:- জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) চট্টগ্রাম মহানগর কমিটির নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির পরিচিতি সভা বুধবার নগরীর আগ্রাবাদস্থ সৌদি বাংলা হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম মুহম্মদ আলতাফ হোসেনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সদস্যদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মহানগর কমিটির সভাপতি এস. এম. আহসানুল কবির টিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মো. আলমগীর গনি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কারী মো. আতিকুর রহমান (আজাদ)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলাম, যুগ্ম মহাসচিব এম. এ. আকাশ, যুগ্ম মহাসচিব মাসুদ আলম সাগর, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার এবং জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক হাজী মো. নুরুল কবির।

বক্তারা বলেন, সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অন্যতম ভিত্তি। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, নৈতিকতা বজায় রাখা, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ, অপসাংবাদিকতা পরিহার এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কোনো বিকল্প নেই।

তারা বলেন, সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা, কল্যাণ এবং পেশাগত দক্ষতা উন্নয়নে জাতীয় সাংবাদিক সংস্থাকে আরও কার্যকর, শক্তিশালী ও সময়োপযোগী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। সংগঠনের গঠনতন্ত্র, শৃঙ্খলা ও নীতিমালার প্রতি সকল সদস্যকে শ্রদ্ধাশীল থেকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের স্বার্থে ঐক্য, সততা, জবাবদিহিতা ও পারস্পরিক সৌহার্দ্যের ভিত্তিতে কাজ করার আহ্বান জানান তারা।

বক্তারা নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক সাংবাদিকতা চর্চার ওপরও গুরুত্বারোপ করেন।

সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির উপদেষ্টা এস. এম. আজিজ; সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাজেদুল আলম, মো. জাফর ইসলাম জাহিদ, মো. বিল্লাল হোসেন ও আমিনুল ইসলাম রিপন; যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান, জাহাঙ্গীর আলম আপন, সুমন সেন ও ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ; সাংগঠনিক সম্পাদক লায়ন ফরহাদুল হাসান মোস্তফা; সহ-সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ ও মো. ইব্রাহিম মিন্টু; অর্থ সম্পাদক এইচ. এম. মিজানুর রহমান; তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম লিটন; দপ্তর সম্পাদক মো. নুরুল আবছার কায়সার; প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম; গবেষণা বিষয়ক সম্পাদক বিধান ঘোষ এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদক মেহরুন নিপাসহ মহানগর কমিটির নেতৃবৃন্দ।

সভাপতির সমাপনী বক্তব্যে এস. এম. আহসানুল কবির টিটু নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে চট্টগ্রাম মহানগর কমিটিকে একটি আদর্শ, সক্রিয় ও কার্যকর ইউনিট হিসেবে গড়ে তোলা হবে। তিনি সংগঠনের নীতিমালা অনুসরণ করে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সকল সদস্যের প্রতি আহ্বান জানান এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয়, বিভাগীয়, মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরিচিতি পর্ব শেষে নবগঠিত কমিটির সফলতা, সংগঠনের উত্তরোত্তর অগ্রগতি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com