বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই: সিইসি

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৭.৩০ পিএম
  • ৩৭ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বিষয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রাথমিক ও প্রক্রিয়াগত আলোচনা হয়েছে। তবে নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি।

মঙ্গলবার জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, যথাসময়ে নির্বাচন কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তফসিল ঘোষণা করবে।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করেই বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার জন্য প্রস্তুতি নেবে এবং কমিশন সভায় বিষয়টি চূড়ান্ত হওয়ার পর যথাসময়ে দিনক্ষণ জানানো হবে। এখন পর্যন্ত কোনো সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়নি।

এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা হবে এবং নির্বাচন কমিশনই রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবে। নির্বাচন অনুষ্ঠিত হলে তা নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় সম্পন্ন হবে।

তিনি বলেন, প্রয়োজন হলে প্রক্রিয়াগত কারণে ভেন্যু পরিবর্তনের বিষয়টিও বিবেচনা করা হতে পারে। তবে এ সংক্রান্ত সব তথ্য গেজেট প্রকাশের মাধ্যমে জানানো হবে।

সিইসি আরও জানান, নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে। একই সময়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশনের প্রস্তুতি চলমান থাকলেও রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে সম্পন্ন করতে কমিশন সক্ষম।

ভোটার তালিকার বিষয়ে তিনি বলেন, এ সংক্রান্ত তথ্য চেয়ে জাতীয় সংসদ সচিবালয়ে চিঠি পাঠানো হয়েছে। ভোটার তালিকা পাওয়ার পর পরবর্তী কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে।

সংসদ অধিবেশন চলাকালে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে কি না— এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, সংসদ অধিবেশন থাকুক বা না থাকুক, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো বাধা নেই।

সাতক্ষীরা-৪ আসন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না— জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। বৈঠকের আলোচনার বিষয় ছিল শুধুমাত্র রাষ্ট্রপতি নির্বাচন।

বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও তাহমিদা আহমদ। এ সময় সংসদ সচিবালয়ের সচিব ও ইসি সচিবালয়ের সচিবও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com