শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুর সদর থানার সামনেই সিনান ট্রেডার্সে সাটারের লক কেটে চুরি : ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ইউএস বাংলার বহরে যুক্ত হতে যাচ্ছে ২১টি বোয়িং উড়োজাহাজ উত্তরার দক্ষিণখানে বাসায় ঢুকে নারীকে শ্বাসরোধে হত্যা, মালামাল লুট বিমানবন্দরে অভিযানে সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ ক্রিম ও বিদেশি মদসহ ২ কোটি টাকার পণ্য আটক সাংবাদিকতার মর্যাদায় ঐক্যের প্রত্যয় জেএসএস চট্টগ্রাম মহানগরের নতুন নেতৃত্বের পরিচিতি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর জাপানে কিউশু দ্বীপে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন মৃত্যু ফরিদপুরে সবজি বিক্রেতা হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট এর ব্যাবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন কাজী রওনাকুল ইসলাম টিপু

  • আপডেট সময় রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১.৩৮ এএম
  • ৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি : বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবেশ ও বন বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু কে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব মো: গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন, ২০২০ এর ধারা ১৯(২) অনুযায়ী বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবেশ ও বন বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু কে ০১(এক)বছর মেয়াদে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে গ্রেড-২ পদপর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

কাজী রওনাকুল ইসলাম টিপু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি (ভিপি) ছিলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। তিনি পিরোজপুর ও বরগুনা জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com