সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কুয়াকাটায় হাতুড়ি পেটানোয় আহত বাচ্চুর পাশে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

  • আপডেট সময় রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১.২৬ এএম
  • ৪৫ বার পড়া হয়েছে

সৈয়দ বশির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদকঃ- সংবাদ প্রকাশের জের ধরে পটুয়াখালীর কুয়াকাটায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত দৈনিক দেশ রূপান্তরের কুয়াকাটা প্রতিনিধি সাংবাদিক কে এম বাচ্চু খলিফাকে দেখতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে গেছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বরিশালের নেতৃবৃন্দ।

শনিবার (২৫ জুলাই) দুপুরে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক কেএম বাচ্চুর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে কমিটির জেলা সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এম মোফাজ্জেল, জিয়া উদ্দীন বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন অর রশিদ, ক্রীড়া সম্পাদক আহমেদ বায়েজিদ, সদস্য লিটন ও কাজী সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কমিটির সভাপতি নিকুঞ্জ বালা পলাশ বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আহত সাংবাদিকের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

জানা গেছে, শুক্রবার ২৪ জুলাই রাত প্রায় ১১টার দিকে কুয়াকাটা সৈকত হোটেলের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন সাংবাদিক কে এম বাচ্চু। এ সময় কয়েকজন ব্যক্তি আকস্মিক তার ওপর হামলা চালায়। একপর্যায়ে হাতুড়ি দিয়ে তার মাথা ও পায়ে আঘাত করা হয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সাংবাদিক নেতারা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com