বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর জাপানে কিউশু দ্বীপে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন মৃত্যু ফরিদপুরে সবজি বিক্রেতা হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নির্ভুল ও হালনাগাদ মানচিত্র জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই : তথ্যমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই: সিইসি মানিকগঞ্জের সিংগাইরের স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

গাজী নজরুল ইসলাম এমপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও সিইসিকে জামায়াতের চিঠি

  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৩.০২ পিএম
  • ৪ বার পড়া হয়েছে

নৈতিক স্খলনজনিত কারণে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর চিঠি দিয়েছে দলটি।

আজ বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি জাতীয় সংসদের স্পিকারের দপ্তর ও নির্বাচন কমিশনে দাখিল করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে পরিচালিত সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

চিঠিতে আরো বলা হয়েছে, গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি আপনার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাখিল করা হলো।

এর আগে গতকাল বুধবার বিরোধীদলীয় নেতা ও জামায়াত ইসলামির আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com