শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ময়মনসিংহে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণে প্রশাসক প্রিন্স মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন উত্তরায় খেলা দেখে ফেরার পথে বাসচাপায় ২ সাংবাদিক নিহত পিরোজপুরে শাখা ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট ও স্মারকলিপি প্রদান এক যুগ পূর্ণ করে ১৩তম বর্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্স শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ পিরোজপুরে জেলা প্রশাসকের অভিভাবকত্বে এতিম কন্যার বিয়ে প্রবীণ নাগরিকদের সেবা প্রাপ্তি ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে আলোচনা সভা কাউখালীতে চিরাপাড়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পান্নু জোমাদ্দার ব্যাপক আলোচনায় রয়েছেন

পিরোজপুরে জেলা প্রশাসকের অভিভাবকত্বে এতিম কন্যার বিয়ে

  • আপডেট সময় বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৭.৩৬ পিএম
  • ৩ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ-পিরোজপুরে প্রথমবারের মতো সরকারি শিশু পরিবারে এক এতিম কন্যার বিয়ের আয়োজন করেছে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর।

রোববার (১২ জুলাই) রাতে পিরোজপুর সরকারি শিশু পরিবার ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে এ বিয়ে অনুষ্ঠিত হয়।

এসময় কনের অভিভাবকের দায়িত্ব পালন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। তিনি কনে সুহানি আক্তারকে আনুষ্ঠানিকভাবে বরের হাতে তুলে দেন এবং নবদম্পতির সুখী, সুন্দর ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান।

জানা যায়, পিতামাতাহীন সুহানি আক্তার ২০১৫ সালে সরকারি শিশু পরিবারে আশ্রয় পান। সেখানেই বেড়ে ওঠেন এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পর পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের রাকিব শেখের সঙ্গে এক লাখ এক টাকা দেনমোহরে তাঁর বিয়ে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সমাজসেবা অধিদপ্তর পিরোজপুরের উপপরিচালক মো. ইকবাল করিম,সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শাবানা খানম সহ জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা।

এদিকে বিয়েকে ঘিরে সরকারি শিশু পরিবারে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সেখানে বসবাসরত এতিম ও দুস্থ শিশুরা তাদের সহপাঠীর নতুন জীবনের সূচনাকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে। হাসি, শুভেচ্ছা ও আবেগে মুখর হয়ে ওঠে পুরো শিশু পরিবার ক্যাম্পাস।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অভিভাবকহীন শিশুদের পাশে দাঁড়ানো শুধু সামাজিক ও মানবিক দায়িত্ব। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের এ ব্যতিক্রমী উদ্যোকে স্বাগত জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com