সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

প্রবীণ নাগরিকদের সেবা প্রাপ্তি ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে আলোচনা সভা

  • আপডেট সময় বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৭.৩২ পিএম
  • ৪৩ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ-প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) আয়োজিত এবং আইএসআইজিওপি (ISIGOP) প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রিকের জাতীয় সমন্বয়কারি ও গবেষক তোফাজ্জল হোসেন মঞ্জু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল হাই মল্লিক। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, জেলা হাসপাতালের আরএমও ডা. নিজাম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুম বিল্লাহ, এনজিও প্রতিনিধি রফিকুল ইসলাম পান্না এবং ব্র্যাকের প্রতিনিধি জাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের সমন্বয়কারী খন্দকার রিয়াজ হোসেন ও কো-অর্ডিনেটর মইনুল আহসান মুন্ন।

এ সময় সাংবাদিক খালিদ আবু, হাসান মামুন ও অমিত বিশ্বাস, নারী নেত্রী মিনারা বেগম, শিক্ষক নেতা হাবিবুর রহমান, শাহ আলম, জেসমিন, নার্গিস আক্তারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক এবং প্রবীণ নাগরিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণ নাগরিকরা সমাজের মূল্যবান সম্পদ। তাঁদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আইনি সহায়তা এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সভায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সেবা প্রাপ্তির বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং প্রবীণবান্ধব সেবা সম্প্রসারণ, সচেতনতা বৃদ্ধি ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com