শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ময়মনসিংহে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণে প্রশাসক প্রিন্স মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন উত্তরায় খেলা দেখে ফেরার পথে বাসচাপায় ২ সাংবাদিক নিহত পিরোজপুরে শাখা ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট ও স্মারকলিপি প্রদান এক যুগ পূর্ণ করে ১৩তম বর্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্স শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ পিরোজপুরে জেলা প্রশাসকের অভিভাবকত্বে এতিম কন্যার বিয়ে প্রবীণ নাগরিকদের সেবা প্রাপ্তি ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে আলোচনা সভা কাউখালীতে চিরাপাড়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পান্নু জোমাদ্দার ব্যাপক আলোচনায় রয়েছেন

কাউখালীতে চিরাপাড়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পান্নু জোমাদ্দার ব্যাপক আলোচনায় রয়েছেন

  • আপডেট সময় সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৩.৫৩ পিএম
  • ৫ বার পড়া হয়েছে
{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

পিরোজপুর প্রতিনিধিঃ-পিরোজপুরের কাউখালী উপজেলার ৪ নং চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত ও কাউখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক তারিকুল ইসলাম পান্নু জোমাদ্দার। তৃণমূল পর্যায়ে তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক কর্মকাণ্ড এবং পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের কারণে তিনি সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অন্যতম আলোচিত নাম হিসেবে বিবেচিত হচ্ছেন।

প্রায় তিন দশক ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ধারার রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। পরবর্তীতে তিনি ধারাবাহিকভাবে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেন এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
পারিবারিকভাবেও তিনি রাজনৈতিক ঐতিহ্যের ধারক। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে ঘূর্ণিঝড় সিডর, বন্যা ও করোনা মহামারির সময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী, চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন ধরনের মানবিক সহযোগিতা করেছেন বলে স্থানীয়রা জানান।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম পান্নু জমাদ্দার বলেন,
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করতে চাই। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ, কার্যকর ও জনমুখী নেতৃত্ব গড়ে তোলাই আমার লক্ষ্য।
নির্বাচিত হলে তাঁর অগ্রাধিকার কী হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,
অবহেলিত“চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নের অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কৃষি খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেব। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, চাঁদাবাজি ও টেন্ডারবাজিমুক্ত একটি আধুনিক, নিরাপদ ও সুশাসনভিত্তিক ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব। আমি শাসক নয়, ইউনিয়নবাসীর সেবক হতে চাই।
তিনি আরও বলেন,
“ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। সরকারি সুযোগ-সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করব। যুবসমাজকে কর্মমুখী ও মাদকমুক্ত রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণে কাজ করব।
তিনি আরো বলেন,জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, উন্নত ও মানবিক ইউনিয়ন গড়ে তুলতে চাই। মানুষের সুখে-দুঃখে অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকতে চাই।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততা এবং সামাজিক কর্মকাণ্ডের কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সাংবাদিক তারিকুল ইসলাম পান্নু জমাদ্দারকে ঘিরে আলোচনা ক্রমেই বাড়ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com