রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ময়মনসিংহে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণে প্রশাসক প্রিন্স মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি এর ‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন উত্তরায় খেলা দেখে ফেরার পথে বাসচাপায় ২ সাংবাদিক নিহত পিরোজপুরে শাখা ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট ও স্মারকলিপি প্রদান এক যুগ পূর্ণ করে ১৩তম বর্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্স শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ পিরোজপুরে জেলা প্রশাসকের অভিভাবকত্বে এতিম কন্যার বিয়ে প্রবীণ নাগরিকদের সেবা প্রাপ্তি ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে আলোচনা সভা কাউখালীতে চিরাপাড়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পান্নু জোমাদ্দার ব্যাপক আলোচনায় রয়েছেন

ধ্রুব আহমেদের একক নাটক ‘যত দূরেই যাও’

  • আপডেট সময় রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১২.২৫ এএম
  • ১৪ বার পড়া হয়েছে

(একক নাটকে আবু হুরায়রা তানভীর ও রিফাত জাহান ‘যত দূরেই যাও’)

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ- তরুণ নির্মাতা ধ্রুব আহমেদ পরিচালিত প্রথম একক নাটক ‘যত দূরেই যাও’ আগামী ১৬ জুলাই ২৬ তারিখ বৃহস্পতিবার রাত-৯:৩০সে স্যাটেলাইট টেলিভিশন এনটিভি-তে প্রচারিত হবে।

এই নাটকটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, রিফাত জাহান, কোহিনুর আলম, ফারজানা চুমকি, আনিশা তন্নী, ঝুনা চৌধুরী, রবিউল মাহমুদ ইয়ং, মানিক, আবির বাসু এবং তাসলিমা যাহ্‌রা।
নাটকটি শ্রীমঙ্গল এবং ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে।

গল্প, সংলাপ, চিত্রনাট্য লিখেছেন মুরাদ পারভেজ। সমসাময়িক সম্পর্ক, ভালোবাসা দূরত্ব অভিমান এবং জীবনের বাস্তব অনুভূতিগুলোকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘যত দূরে যাও’। গল্পের প্রতিটি বাঁকে রয়েছে আবেগ, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের কিছু অপ্রকাশিত সত্য, যা দর্শকদের জন্য ভিন্নধর্মী এক অভিজ্ঞতা দেবে।

প্রথম ফিকশন নিয়ে নির্মাতা ধ্রুব আহমেদ বলেন, “পরিচালক হিসেবে এটি আমার জন্য একটি বিশেষ দিন। আমি দীর্ঘ তের বছর ধরে মুরাদ পারভেজ ভাইয়ের সঙ্গে সহকারী পরিচালক হিসাবে কাজ করে নিজেকে প্রস্তুত করেছি শুধু এই দিনের জন্য। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমার নাট্যগুরু নাটকের লেখক, প্রযোজক মুরাদ পারভেজ ভাইয়ার কাছে। তার সহযোগিতা ছাড়া এই জার্নি আমার পক্ষে সহজ হতো না। আমি কৃতজ্ঞতা জানাই এই নাটকের সকল শিল্পী কলাকুশলীকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com