বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে গৃহবধুর মৃত্যু। 

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১.১৪ পিএম
  • ৬৩ বার পড়া হয়েছে
মাহহমুদুর রহমান(তুরান), ফরিদপুর প্রতিনিধিঃ- ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ফাতেমা আক্তার (২০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী গ্ৰামের  সাইফুল শিকদারের স্ত্রী।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে খুলনা- ঢাকা রেল লাইনের ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার আবু জাফর জানান, মঙ্গলবার সকালে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস নামক ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূর মৃত্যুর সংবাদ পাই। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে রেল পুলিশের কাছে হস্তান্তর করি। যতটুকু জানতে পেরেছি তিনি রেললাইন ধরে হাটছিলেন বলে আশপাশের লোকজন বলছিল। ওই গৃহবধূর এক বছর আগে ভাঙ্গার কাপুড়িয়া সদরদী গ্ৰামে বিয়ে হয়।
ভাঙ্গা রেলওয়ে থানার উপ পরিদর্শক সাপুর আহমেদ জানান, খুলনা থেকে ঢাকা গামী জাহানাবাদ এক্সপ্রেসে কাটা পড়ে ফাতেমা আক্তার নামক এক গৃহবধূর মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com