শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

ভাঙ্গায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত 

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১.০৮ পিএম
  • ২৮ বার পড়া হয়েছে
মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ-
উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবির) আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। তিনি এসময় বলেন, এদেশের গ্ৰাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। অনাহারে অর্ধাহারে আর কেউ থাকবে না। বর্তমান সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আজ এই সমবায় দিবসে আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলা গড়ে তুলি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমানের  সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদরুল আলম‌। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হাসান সেলিম,দপ্তর সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ স্মরণ,পৌর বিএনপি’র সাবেক আহবায়ক  মিজানুর রহমান পান্না ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিমুন্সী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিআরডিবি কর্মকর্তা সজল সাখাড়ি,,উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সাইফুল আলম সোহাগ,  সাবেক চেয়ারম্যান মুন্সি আবুল কালাম আজাদ প্রমূখ। পরে ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মাঝে স্বল্প সুদে ২২ লক্ষ টাকার ঋন সহায়তা ও গাছের চারা বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com