বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড পাঁচ গ্রাম

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মে, ২০২০, ১০.৪৪ পিএম
  • ৮৬৩ বার পড়া হয়েছে

আবুনূর রাশেদ ঠাকুরগাঁও থেকেঃ কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পাঁচটি গ্রাম। গ্রামগুলো হল- ভেমটিয়া, বিরহলী, ভেলাতৈড়, চাপোড়, মালঞ্চা। গ্রামগুলোতে কালবৈশাখী ঝড়ের প্রকোপে ভেঙে পড়েছে শত শত গাছপালা। বিধ্বস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর। ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ ফসলের মাঠ।২৫ মে সোমবার ঈদুল ফিতরের ভোররাতে ওই পাঁচ গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়।এলাকাবাসী জানায়, ভোররাতে কয়েক মিনিটের ঝড়েই লণ্ডভণ্ড হয়ে যায় এসব গ্রাম।

রাস্তায় গাছ ভেঙে পড়ে বন্ধ হয়ে যায় অনেক এলাকার যান চলাচল। চাপা পড়েছে অনেক বাড়িঘর। ক্ষতিগ্রস্ত হয়েছে আম, কাঠাল, লিচুসহ মৌসুমি অনেক ফলের বাগান। তছনছ হয়ে গেছে ভুট্টা, আখ ও পাকা ধান ক্ষেত।

বাড়িঘর ভেঙে যাওয়ায় অনেকে খোলা আকাশের নিচে মানবেতর অবস্থান করছেন। বিদ্যুতের খুঁটি হেলে পড়ায় বিদ্যুৎ না থাকায় ঈদের দিন জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, ভেঙে যাওয়া ঘর-বাড়ি নির্মাণ ও এই করোনাকালে ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সাধ্যমতো দাঁড়াচ্ছে উপজেলা প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com