শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঈদুল ফিতর আমাদের মাঝে গড়ে উঠুক মহামারী করোনাসহ সকল সংকট জয়ের সুসংহত বন্ধন:ওবায়দুল কাদের

  • আপডেট সময় রবিবার, ২৪ মে, ২০২০, ৪.৪৪ পিএম
  • ১২৯৪ বার পড়া হয়েছে

শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঈদ পালন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘পারস্পারিক ভ্রাতৃত্ববোধ সামাজিক দায়বদ্ধতা ও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পালিত হোক এবারের ঈদ। এবারের ঈদ শেষ ঈদ নয় অপেক্ষা করি পরবর্তী সুরভিত সমাজের বর্ণময় ঈদের জন্য।’
মন্ত্রী আজ রোববার তার সংসদ ভবনস্থ সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক আনলাইন সংবাদ সম্মেলনে এই আহবান জানান।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীসহ মুসলিম জাহানের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা কামনা করছি করোনা আক্রান্তদের নিরাময়। প্রত্যাশা করছি সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি। সৌহার্দ্য সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় ঈদুল ফিতর আমাদের মাঝে গড়ে উঠুক মহামারী করোনাসহ সকল সংকট জয়ের সুসংহত বন্ধন।
করেনা সংকট কেটে যাবে এমন আশা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অতীতে বাংলাদেশে যেভাবে সংকট পেরিয়ে আশার সুবর্ণ প্রদীপ জ্বালিয়েছে, ঠিক একই ভাবে করোনা সংকট জয় করে আবারো নব উদ্যোমে কাঙ্খিত উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ।’
তিনি বলেন, ‘আসুন মনের গহীনের আলো জ্বেলে অমানিশার আধার দুর করি। সহমর্মিতা সহজাত বাঙালি চেতনায় জাগিয়ে তুলি নিজেকে, সমাজকে ও দেশকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও মানবিক নেতৃত্বে আমরা অতীতের মতো এবারও নিকটে সাগর পেরিয়ে তীরে পৌঁছাবো ইনশাল্লাহ।’
ওবায়দুল কাদের ভিডিও বার্তায় করোনা যুদ্ধের ফ্রন্টলাইনের যোদ্ধা এবং সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন কাজে নিয়োজিতদের ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com