সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

  • আপডেট সময় শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১১.২০ এএম
  • ৫৫ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ- পিরোজপুরের কাউখালীতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বুধবার (১ জুলাই) কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বর্তমানে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত এক মাসে হাসপাতাল থেকে মোট ২৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১২ জন পুরুষ ও ১৬ জন নারী। বর্তমানে ভর্তি রোগীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, উপজেলার পুরাতন ডাকবাংলো এলাকা, হাসপাতালের আশেপাশে, উপজেলার বিভিন্ন খালি জায়গা ও ড্রেনেজ ব্যবস্থার আশপাশে ময়লা-আবর্জনা জমে থাকায় মশার প্রজনন ক্ষেত্র তৈরি হয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত না হওয়ায় ডেঙ্গু বিস্তারের ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন তারা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীরা বলেন, কয়েকদিন ধরে জ্বর, শরীর ব্যথা ও দুর্বলতা অনুভব করছিলাম। পরে পরীক্ষা করলে ডেঙ্গু ধরা পড়ে। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। সবাইকে সচেতন থাকতে হবে এবং জ্বর হলে দ্রুত পরীক্ষা করাতে হবে।

কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকার বলেন, উপজেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হতে হবে। বাসাবাড়ির আশপাশে কোথাও যেন তিন দিনের বেশি পরিষ্কার পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com