বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

করোনাভাইরাসে আক্রান্ত আরও ১২১ পুলিশের সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ

  • আপডেট সময় শনিবার, ২৩ মে, ২০২০, ৯.৪৭ পিএম
  • ৮১০ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত আরও ১২১ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে আজ হাসপাতাল ত্যাগ করেছেন। এসময় করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
দেশে করোনাভাইরাস দেখা দেয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৮শতাধিক করোনা বিজয়ী পুলিশ সদস্য ধাপে ধাপে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ সাইফুল ইসলাম সানতু আজ গনমাধ্যমকে বলেন, শুক্রবার ও একই ভাবে ১২১ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে নিজ নিজ বাড়ি ফিরে গেছেন।
এদের মধ্যে ৫৬ জন কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে রিলিজ নিয়েছেন এবং বাকিরা ইমপালস হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
ডিএমপির জনসংযোগ ও গনমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের আইইডিসিআর এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী এ ১২১ পুলিশ সদস্যদের পরপর দুবার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্টে দুবারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com