শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

বিসিবি’র ঈদ বোনাস পেল ১৬শ ক্রিকেটার

  • আপডেট সময় শুক্রবার, ২২ মে, ২০২০, ১১.৪৬ পিএম
  • ৮৬২ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের কারনে অস্বচ্ছল ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঈদুল ফিতরের আগে অস্বচ্ছল ক্রিকেটারদের আর্থিক সহযোগিতা দেয়ার ঘোষনা আগেই দিয়েছিল বিসিবি।
তারই প্রেক্ষিতে প্রিমিয়ার লিগ, প্রথম-দ্বিতীয় ও তৃতীয় বিভাগের মোট ১৬শ ক্রিকেটারকে আর্থিক সহায়তা প্রদান করলো বিসিবি।
ঢাকা প্রিমিয়ার লিগ ও প্রথম বিভাগের ক্রিকেটারদের ১০ হাজার এবং আর দ্বিতীয়-তৃতীয় বিভাগের খেলোয়াড়রদের ৮ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে বিসিবি।
এরআগে, করোনাভাইরাসের সংক্রমণের পর থেকেই অসচ্ছল ক্রিকেটার ও স্বল্প আয়ের কর্মচারিদের পাশে দাঁড়ায় বিসিবি। ঢাকাসহ, ঢাকার বাইরের বিভাগীয় শহরগুলোতেও ক্রিকেট পরিবার এবং অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিসিবি।
ক্রিকেটের বাইরের অন্যান্য ডিসিপ্লিনের ক্রীড়াবিদদেরও সহযোগিতা করেছে বিসিবি। দেশের ২৩টি ফেডারেশনের ক্রীড়াবিদদের জন্য ১০ হাজার টাকার ৫০১টি চেক প্রদান করেছে বিসিবি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com