বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের প্রতিবাদ এবং বিএফডিসিতে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় সোমবার, ২৯ জুন, ২০২৬, ৭.০১ পিএম
  • ৩০ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ- ঢাকা, ২৮ জুন: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-তে সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ, প্রাণনাশের হুমকি এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন মাল্টিমিডিয়া বিনোদন সাংবাদিকবৃন্দ।

রোববার (২৮ জুন) বিএফডিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধন থেকে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি ঘোষণা দেওয়া হয়, দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ না হওয়া পর্যন্ত বিএফডিসিতে কোনো ধরনের সংবাদ সংগ্রহে অংশ নেবেন না সাংবাদিকরা।

পরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পৃথক লিখিত অভিযোগ জমা দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, গত শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বিএফডিসিতে সংবাদ সংগ্রহকালে কয়েকজন সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ করা হয়। অভিযোগ অনুযায়ী, ফাইটার শিল্পী মো. নাজমুল হক ব্রুসলির নেতৃত্বে কয়েকজন ব্যক্তি সাংবাদিকদের অশ্রাব্য ভাষায় গালাগাল, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেন। এতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন ঘটে এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকরা হলেন:
১. হুমাইরা সিদ্দিকা, স্টাফ রিপোর্টার, এশিয়া পোস্ট।
২. নেওয়াজ শুভ, সিনিয়র রিপোর্টার, সময় টিভি।
৩. সামাদ রুবেল, সিনিয়র রিপোর্টার, টাইমস টুডে।

অভিযোগে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা হলেন:
১. মো. নাজমুল হক ব্রুসলি, ফাইটার শিল্পী।
২. জুম্মন, ফাইটার শিল্পী।
এছাড়াও তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন।

লিখিত অভিযোগে সাংবাদিকরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, বিএফডিসিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, সংবাদ সংগ্রহে বাধা ও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রবেশ নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানান।

এছাড়া, শুধুমাত্র সরকার অনুমোদিত টেলিভিশন, পত্রিকা, অনলাইন ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের বৈধ পরিচয়পত্রধারী সাংবাদিকদের সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে বিএফডিসিতে প্রবেশের অনুমতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে অনিবন্ধিত ব্যক্তি, ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটরদের সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে বিএফডিসিতে প্রবেশ সীমিত করার দাবিও জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা বলেন, বিএফডিসিতে সাংবাদিকদের নিরাপদ, স্বাধীন ও নির্বিঘ্ন কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com