সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৭.৪৩ পিএম
  • ৫৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো স্বর্ণের দাম কমেছে। যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনার ফলে ডলার শক্তিশালী হচ্ছে। এতে সুদবিহীন সম্পদ স্বর্ণের ওপর চাপ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৫৪ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৮২ দশমিক ৪৯ ডলারে নেমে এসেছে। একই সময়ে আগস্টে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৯৭ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে।

ট্রাডু ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবুরাস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ফেডের কড়া নীতিগত অবস্থান এবং এর ফলে সুদের হার বৃদ্ধির সম্ভাবনাই মূলত স্বর্ণের দরপতনের পেছনে বড় ভূমিকা রাখছে।

গত সপ্তাহে ফেডের বৈঠকের পর থেকে স্বর্ণের দাম ৬ শতাংশেরও বেশি কমেছে। সবশেষ বুধবার (২৪ জুন) প্রথমবারের মতো গত বছরের নভেম্বরের পর স্বর্ণের দাম ৪ হাজার ডলারের নিচে নেমে যায়।

অন্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৫৭ দশমিক ২৬ ডলারে নেমেছে। এ ছাড়া প্লাটিনামের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৫৭১ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে। তবে প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ১৮১ দশমিক ৪৬ ডলারে পৌঁছেছে।

এদিকে দেশের বাজারে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের ভরি এখন ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com