বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এসএ টিভিতে শুরু হচ্ছে ‘মুহাম্মদ (সা.) ও ‘ইউসুফ-জুলেখা’ দুই বছর মেয়াদে চলচ্চিত্র গ্রাহক সংস্থার নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন সীমান্ত দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু সার নিয়ে যতটা না বাস্তব সংকট, তার চেয়ে বেশি রটনা হচ্ছে : আসাদুল হাবিব দুলু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএসটিআই মানদণ্ড পূরণে ব্যর্থ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ সৌদি আরবের রিয়াদে সংঘটিত অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ বৃহস্পতিবার দেশে পৌঁছাবে এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা রংপুরে ৪ জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক

সদরপুর চরাঞ্চলের মানুষের ভাগ্যবদলে সরকারি মুরগি বিতরণ।

  • আপডেট সময় সোমবার, ২২ জুন, ২০২৬, ১২.২১ এএম
  • ৩৩ বার পড়া হয়েছে
মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুর প্রতিনিধিঃ- ফরিদপুরের সদরপুর চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে ২১৬ জন খামারির মধ্যে ৫৪০০টি মুরগি বিতরণ করা হয়েছে।
ঢাকা বিভাগীয় নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় শনিবার (২০ জুন) সকালে উপজেলা  চত্বরে এসব মুরগি বিতরণ করা হয়।
বিনামূল্যে সরকারি সহায়তা হিসেবে উন্নত জাতের সোনালি মুরগি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় খামারিরা। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা শরীফ শাওন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফরিদপুর-৪ এর সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল সুফলভোগীদের হাতে মুরগি তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম খান বাবুল বলেন, “চরের মানুষের ভাগ্যবদল ও পুষ্টির চাহিদা মেটাতেই সরকার এই বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। সদরপুর উপজেলায় প্রায় ৪ ইউনিয়নের খামারিরা এই প্রকল্পের বিভিন্ন সুবিধার আওতায় রয়েছেন।পর্যায়ক্রম পুরো উপজেলা এই প্রকল্পের আওতায় আসবেন।”
বিনামূল্যে ২৫টি করে মুরগি পেয়ে আনন্দিত খামারি আমিনুল হক ও রওশন আরা। তারা জানান, অভাবের সংসারে এই মুরগিগুলো লালন-পালন করে ও ডিম বিক্রি করে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখছেন তারা। সরকারি এই উদ্যোগ তাদের মুখে হাসি ফুটিয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ডা.আব্দুর রহিম,জেলা প্রানিসম্পদ ডা. এ,কে,এম,আসজাদ  প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com