বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি আড়াই বছরের মধ্যে ঢাকার বাইরে যাবে চার বাস টার্মিনাল: সড়কমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে দেশি-বিদেশি ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা হয়েছে প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে ৫ জনের মৃত্যু রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ৪৭ জন গ্রেফতার চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয় : মাহদী আমিন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদনের প্রতিবাদ: সচেতন নাগরিকদের বক্তব্য মানবাধিকার ও আইনি সহায়তা কার্যক্রম জোরদারে ASKF-এর চট্টগ্রাম বিভাগ দক্ষিণ কমিটি ঘোষণা

মানবাধিকার ও আইনি সহায়তা কার্যক্রম জোরদারে ASKF-এর চট্টগ্রাম বিভাগ দক্ষিণ কমিটি ঘোষণা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ২.৪২ পিএম
  • ৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ- চট্টগ্রাম, ১৭ জুন : মানবাধিকার সুরক্ষা, আইনি সহায়তা প্রদান এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (ASKF)-এর চট্টগ্রাম বিভাগ দক্ষিণ কমিটি-২০২৬ ঘোষণা করা হয়েছে।

সংগঠনটির নির্বাহী পরিচালক নাজমুন নাহার স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে ২৮ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটির মেয়াদ ১৬ জুন ২০২৬ থেকে ১৬ জুন ২০২৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

নবগঠিত কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ ইমরুল হক মেনন এবং অ্যাডভোকেট জি. এম. শাহাদাত হোসাইন মানিক।

কমিটিতে মোহাম্মদ এনামুল হক সভাপতি, মোহাম্মদ মনিরুজ্জামান সহ-সভাপতি, মোহাম্মদ বসির আহমেদ সাধারণ সম্পাদক, মোহাম্মদ শরীফ আলী যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ সালাহ উদ্দিন সাংগঠনিক সম্পাদক এবং মোহাম্মদ ইয়াছিন আরাফাত সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়া মোহাম্মদ ফখর উদ্দিন অর্থ বিষয়ক সম্পাদক, মোহাম্মদ ইয়াছিন আরাফাত দপ্তর সম্পাদক, মোহাম্মদ আরিফুল ইসলাম রাকিব প্রচার বিষয়ক সম্পাদক, মোহাম্মদ নজরুল ইসলাম আইন বিষয়ক সম্পাদক, মোহাম্মদ ইসমাঈল মানবাধিকার বিষয়ক সম্পাদক, মোহাম্মদ শাহজাহান আবিদ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, শিদ্রাতুল হক সিমা শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক, আনার কলি সহ-শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক, আব্দুল লতিফ সাবের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং শওকত হোসেন যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

কমিটির সিনিয়র সদস্য হিসেবে রয়েছেন মহিউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ ইউনুস খান, আলী আজগর, মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ হারুন ও মোহাম্মদ বখতিয়ার মিয়া। সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সাদ্দাম হোসেন, রাকিব হাসান রানা, সাজ্জাদ হোসেন এবং মোহাম্মদ ফরহাদ হোসেন।

স্মারকে উল্লেখ করা হয়েছে, সংগঠনের শাখা কার্যালয় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জে এস প্লাজা, কালা বিবি দিঘীর মোড় (পুরাতন) এলাকায় পরিচালিত হবে।

সংগঠন সূত্রে জানা যায়, নবগঠিত এ কমিটি মানবাধিকার রক্ষা, আইনি সচেতনতা বৃদ্ধি, নারী ও শিশু অধিকার সংরক্ষণ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আইনি সহায়তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করবে।

স্মারকে আরও বলা হয়েছে, কমিটিকে প্রতি তিন মাস অন্তর কেন্দ্রীয় কার্যালয়ে কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে কমিটির অনুমোদন বাতিল বলে গণ্য হবে।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারবদ্ধ থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে মানবাধিকার প্রতিষ্ঠা ও আইনি সহায়তা কার্যক্রম সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com