সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পবিত্র হজ পালন শেষে ৫৭৬৯৯ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন

  • আপডেট সময় বুধবার, ১৭ জুন, ২০২৬, ৮.৪৬ পিএম
  • ৫৩ বার পড়া হয়েছে

পবিত্র হজ পালন শেষে গতকাল মঙ্গলবার পর্যন্ত সৌদি আরব থেকে ৫৭ হাজার ৬৯৯ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।

হজ অফিস সূত্রে জানা গেছে, ফিরতি যাত্রী পরিবহনে এ পর্যন্ত মোট ১৪২টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭০টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

ফিরে আসা হাজিদের মধ্যে ৪ হাজার ৩১৯ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৫৩ হাজার ৩৮০ জন বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজ পালন করেছেন। অবশিষ্ট হাজিরা নির্ধারিত বিমান সংস্থাগুলোর ফ্লাইটে পর্যায়ক্রমে দেশে ফিরবেন।

এদিকে, চলতি হজ মৌসুমে সৌদি আরবে ৫২ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৭ জন নারী। মৃতদের মধ্যে ৩৭ জন মক্কায়, ১৪ জন মদিনায় এবং একজন জেদ্দায় মারা গেছেন। তবে, মিনায় বা মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

হজ বুলেটিন অনুযায়ী, অসুস্থতাজনিত কারণে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১৫ জন হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। এর মধ্যে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়া, সৌদি আরবের চিকিৎসা কেন্দ্রগুলো মক্কা ও মদিনায় ৬৫ হাজার ৪১০ জন হাজিকে চিকিৎসাসেবা দিয়েছে। একই সময়ে আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৮ হাজার ১১৩ জন হাজিকে বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়েছে।

গত ১৮ এপ্রিল প্রথম হজ ফ্লাইটের মাধ্যমে চলতি বছরের হজ কার্যক্রম শুরু হয় এবং বহির্গমন কার্যক্রম শেষ হয়েছে গত ২১ মে। অন্যদিকে, ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে থেকে, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com