সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

জ্বালানি সরবরাহ জোরদারে ৩ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

  • আপডেট সময় বুধবার, ১৭ জুন, ২০২৬, ৮.৩৪ পিএম
  • ৬০ বার পড়া হয়েছে

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ ও সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে ৩ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আজ রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ২০২৬ সালের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৭তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রস্তাবের ভিত্তিতে সরকারি ক্রয় বিধিমালা-২০২৫ অনুসরণ করে আন্তর্জাতিক রিক্যুয়েস্ট ফর কোটেশন (আরএফকিউ) পদ্ধতিতে ৩ কার্গো এলএনজি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়।

চলতি বছরের ২৯তম, ৩০তম ও ৩১তম এলএনজি আমদানি হিসেবে বিবেচিত এসব কার্গো আগামী ৮ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

অগ্রিম আয়কর (এআইটি)-সহ এ তিনটি কার্গো আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ১১২ কোটি ৬০ লাখ টাকা।

অনুমোদিত সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো হলো সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড, আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড এবং যুক্তরাজ্যভিত্তিক টোটালঅ্যানার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড। প্রতিটি প্রতিষ্ঠান এক কার্গো করে এলএনজি সরবরাহ করবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিদ্যুৎ উৎপাদন ও শিল্পখাতে ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিয়মিতভাবে এলএনজি আমদানির উদ্যোগ অব্যাহত রেখেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com