সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

অপহরণের দুই ঘণ্টার মধ্যেই চুয়েট প্রকৌশলী উদ্ধার, র‌্যাব-৭ এর দ্রুত অভিযানে আটক ৪,

  • আপডেট সময় সোমবার, ৮ জুন, ২০২৬, ৩.৩৭ পিএম
  • ৭০ বার পড়া হয়েছে

 

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রামঃ- চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় জঙ্গল থেকে অপহৃত কাতারপ্রবাসী চুয়েট প্রকৌশলী মো. মনিরুল হককে অপহরণের মাত্র দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার অপহরণকারীকে আটক করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, কাতারপ্রবাসী চুয়েট প্রকৌশলী মো. মনিরুল হক গত ৭ জুন সকাল আনুমানিক ১১টার দিকে চান্দগাঁও থানার মধ্যম মোহরা এলাকার সাফা মোতালেব কলেজ রোডস্থ নিজ বাসা এনআর ভবন থেকে বের হয়ে নিখোঁজ হন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং তাকে উদ্ধারে র‌্যাব-৭ এর সহযোগিতা কামনা করে আবেদন জানান।

এদিকে পরিবারের কাছে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে অপহরণকারীরা জানায়, মনিরুল হক তাদের হেফাজতে রয়েছেন। তাকে জীবিত ও সুস্থ অবস্থায় ফিরে পেতে তিন লাখ টাকা মুক্তিপণ দিতে হবে বলেও দাবি করা হয়।

অভিযোগ পাওয়ার পর র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল দ্রুত গোয়েন্দা তৎপরতা শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে বন্দর থানাধীন রেলওয়ে একাডেমির সিএইচএসডি গুদামের সামনের ডেবারপাড় এলাকার জঙ্গলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অপহৃত প্রকৌশলী মো. মনিরুল হককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে অপহরণকারী চক্রের সদস্য মো. রোহান (২০), মো. সায়েম (২৩), মো. সাদ্দাম হোসেন (২৮) ও মো. জিয়াউর রহমানকে আটক করা হয়।

র‌্যাব-৭ জানিয়েছে, নাগরিক নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে দ্রুততম সময়ে অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারী চক্রকে আইনের আওতায় আনা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ.আর.এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com