সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

জুন মাসের প্রথম ৬ দিনে জুন মাসের প্রথম ৮ হাজার ৩৮৮ কোটি টাকা

  • আপডেট সময় রবিবার, ৭ জুন, ২০২৬, ৮.০৮ পিএম
  • ৪৫ বার পড়া হয়েছে

জুন মাসের প্রথম ছয় দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এলো ৬৮ কোটি ৩৩ লাখ ৭০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় আট হাজার ৩৮৮ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসাবে)। রোববার (৭ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি জুন মাসের প্রথম ছয় দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৪১ কোটি ৪৪ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ কোটি ৯০ লাখ ৭০ হাজার ডলার ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২ কোটি ৭৪ লাখ ৪০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ২৩ লাখ ৯০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, দেশের ব্যাংকগুলোর মধ্যে জুন মাসের প্রথম ছয় দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১২ কোটি ৮৬ লাখ ৬০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ১২ কোটি ৭৪ লাখ ৪০ হাজার ডলার। পরের অবস্থানে থাকা অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ১০ কোটি ১৩ লাখ ডলার। এছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ছয কোটি ২৮ লাখ ৬০ হাজার ডলার এসেছে।

জুন মাসের এই প্রথম ছয় দিনে দেশি-বিদেশি ১১টি ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি। এর মধ্যে ছয়টি বিদেশি ব্যাংক রয়েছে। প্রবাসী আয় না আসা ব্যাংকগুলো হলো- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ব্যাংক আল-ফালাহ, সিটি ব্যাংক এনএ, হাবিব ব্যাংক, উরি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com