বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

বরগুনায় জমিজমা বিরোধের জের ধরে পুলিশ সদস্যের নামে মামলা ‎

  • আপডেট সময় শনিবার, ৬ জুন, ২০২৬, ৩.১০ পিএম
  • ৫৫ বার পড়া হয়েছে

মল্লিক জামাল নিজস্ব প্রতিবেদকঃ- বরগুনার তালতলীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পুলিশ সদস্য সহ ৫ জনকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করেছেন এক নারী। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ওসি তালতলী থানাকে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেয়। এদিকে এ ঘটনা মিথ্যা বলে দাবি করছেন এলাকাবাসী। একই সাক্ষী দিয়ে একাধিক মিথ্যা মামলা দেওয়ায় নারীর বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি স্থায়ীদের।

জানা যায়, ঈদের ছুটি কাটাতে বাড়িতে আসেন এএসআই খলিল। তার পিতা আব্দুল হামিদ ঘরামির সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে কহিনুর বেগম নামক নারীর সাথে। গত শনিবার সকালে ছুটি শেষে চাকরিতে যোগদানের উদ্দেশ্যে যায় খলিল। এদিকে সেইদিন ভোর ৬ টা ২৫ মিনিটের সময় মারামারির ঘটনা উল্লেখ করে ২ জুন ২০২৬ আদালতে একটি মামলা দায়ের করেন।

‎স্থানীয়রা জানান, অত্র এলাকায় ওই দিন থেকে এখন পর্যন্ত কোন মারামারির ঘটনা ঘটেনি। মাথা ফাটার যে চিত্র ধারণ করা হয়েছে তা দেখে যে কেউ বুজবে ওটা ব্লেড ধরা কাটা হয়েছে। জমিজমা বিরোধের জের ধরে তাদের বিরুদ্ধে চলমান মামলা সহ আরও একাধিক মামলা দেওয়া হয়েছে। ওই নারী অত্র এলাকায় বসবাস করেননা। তিনি তালতলীর একটি আবাসনে বসবাস করেন। সেখানে বসে নামে বেনামে মিথ্যা মামলা দায়ের করেন। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ওই নারীর শাস্তি দাবি করেন তারা।

‎এদিকে মামলার বাদী কহিনুর বেগমকে মারধরের বিষয়ে অস্বীকার করে অভিযুক্ত প্রধান আসামি (পুলিশ সদস্য) মো. খলিল বলেন, জমিজমা বিরোধের জের ধরে আমাকে সহ পরিবারের অন্য সদস্যদের মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তারা একই সাক্ষী দিয়ে একাধিকবার মিথ্যা মামলা দিয়েছে। আমাদের বিরুদ্ধে ওই নারীর ৬-৭ টা মামলা দেওয়া আছে। আমি এই মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাচ্ছি।

‎এদিকে কহিনুর বেগমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে, কিংবা খুদে বার্তা পাঠিয়েও তার সারা মেলেনি।

‎তালতলী থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত আদালতের কোন নির্দেশ আসেনি। আদালতের নির্দেশনা পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।








শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com