রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আদ্-দ্বীনকে শোকজ, গ্রামে চালু হচ্ছে বিশেষ অ্যাম্বুলেন্স: স্বাস্থ্যমন্ত্রী ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ বিজিবির তৎপরতায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ১৭ জনকে ফেরত নিলো বিএসএফ রোববার থেকে মেট্রোরেল চলাচলের সময় ও ট্রিপ বাড়ছে ১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আগামীকাল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু বরগুনায় জমিজমা বিরোধের জের ধরে পুলিশ সদস্যের নামে মামলা ‎ সাংবাদিকদের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী কালজানি নদীর তীব্র ভাঙনে অন্তত ৭০টি বসতভিটা নদীগর্ভে বিলীন ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন

  • আপডেট সময় শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৩.৩৩ পিএম
  • ১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) সকালে জেলা সদরের রামরাইলে ও কসবা উপজেলার বাড়িউড়া বাজার এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা রয়েছে।

আজ সকালে ব্রাহ্মণবাড়িয়া সদরের রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশ্বর এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন— জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের কাউসার মিয়ার স্ত্রী জোসনা বেগম (৪০), তার শিশুপুত্র আশরাফুল (৫) ও অটোরিকশার চালক মাহবুব (৪৫)।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে স্ত্রী-সন্তানদের নিয়ে সরাইল-বিশ্বরোড যাচ্ছিলেন কাউসার মিয়া। তারা কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশ্বর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মাছভর্তি পিকআপভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন অটোরিকশার চালক মাহবুব (৪৫), অটোরিকশাযাত্রী জোসনা বেগম (৪০) ও তার শিশুপুত্র আশরাফুল (৫), জোসনার স্বামী কাউসার (৫০) ও তার মেয়ে আদিবা (৪)।

পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চালক মাহবুব, জোসনা ও তার শিশুপুত্র আশরাফুলের মৃত্যু হয়।

আহত অন্যদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপ ভ্যানচালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

এদিকে, সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জেলার সরাইলে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার যাত্রী মো. অলি মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

উপজেলার বাড়িউড়া বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত অলি মিয়া সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বরইবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের হাজ্বী মোহাম্মদ ইদন মিয়ার ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com