রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আদ্-দ্বীনকে শোকজ, গ্রামে চালু হচ্ছে বিশেষ অ্যাম্বুলেন্স: স্বাস্থ্যমন্ত্রী ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ বিজিবির তৎপরতায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ১৭ জনকে ফেরত নিলো বিএসএফ রোববার থেকে মেট্রোরেল চলাচলের সময় ও ট্রিপ বাড়ছে ১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আগামীকাল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু বরগুনায় জমিজমা বিরোধের জের ধরে পুলিশ সদস্যের নামে মামলা ‎ সাংবাদিকদের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী কালজানি নদীর তীব্র ভাঙনে অন্তত ৭০টি বসতভিটা নদীগর্ভে বিলীন ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন

নয়াদিল্লির হোটেলে আগুনে আহত এক বাংলাদেশির মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৩.২৮ পিএম
  • ২ বার পড়া হয়েছে

ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। নিহত ওই বাংলাদেশির নাম নুরুল আমিন (৪৪)। এ নিয়ে আগুনে বিভিন্ন দেশের মোট ২২ জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে গতকাল বুধবার (৩ জুন) সকালে দক্ষিণ নয়াদিল্লির মালভিয়া নগরের একটি বহুতল ভবনে আগুন লাগে। ভবনটির নিচতলায় একটি রেস্তোরাঁ ও ওপরের তলাগুলোতে আবাসিক হোটেল ছিল। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের মধ্যে ৯ জন ভারতীয় নাগরিক রয়েছেন। বাকিদের মধ্যে মোজাম্বিক, লাইবেরিয়া, নাইজেরিয়া ও উজবেকিস্তানের নাগরিক রয়েছেন। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় আরও অন্তত ২৮ জন আহত হয়েছেন।

নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, আগুনে মারা যাওয়া বাংলাদেশি নাগরিক মো. নুরুল আমিনের মরদেহ যাতে দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা যায়, সেই প্রক্রিয়া সহজতর করতে তারা কাজ করছে।

হাইকমিশন আরও জানায়, এই আগুনে দুটি বাংলাদেশি পরিবার বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবার দুটি চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়ে ম্যাক্স হাসপাতালের কাছেই ওই হোটেলে অবস্থান করছিল।

এর আগে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়েছিল, আগুনে আহত আটজন বাংলাদেশির মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাদের দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত অন্যান্য বাংলাদেশিদের শারীরিক অবস্থা ও চিকিৎসার ব্যাপারে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং হাসপাতালগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে হাইকমিশন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com