শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

মশা নিধনের উপায় জানিয়ে চসিক মেয়রকে যা বললেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৬.৪২ পিএম
  • ৩০ বার পড়া হয়েছে

মশা মারার ‘আধুনিক ও উদ্ভাবনী’ কায়দা শিখতে আটলান্টিক পাড়ি দিয়ে মার্কিন মুলুকে যাওয়ার শখ জেগেছিল চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার। কিন্তু মশা মারার নামে এই প্রমোদ ভ্রমণের ফাইলে এক কলমের খোঁচায় লাল বাতি জ্বালিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুধু সফর বাতিলই করেননি, চসিকের কর্তাদের উদ্দেশ্যে এক চরম চটকদার ও রসালো পরামর্শও দিয়েছেন দেশের সরকারপ্রধান। তিনি জানিয়ে দিয়েছেন, মশা নিধন শেখার জন্য ট্যাক্সপেয়ারদের বা স্পনসরদের টাকায় ফ্লোরিডা যাওয়ার কোনো দরকার নেই; দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দু’তিন ঘণ্টা চুপচাপ দাঁড়িয়ে থাকলেই মশা মারার হরেক রকম ‘উদ্ভাবনী কায়দা’ মাথায় চলে আসবে!

প্রধানমন্ত্রীর প্রেস উইং সোমবার রাতে এই চাঞ্চল্যকর সিদ্ধান্তের কথা সংবাদমাধ্যমকে জানিয়েছে। স্বয়ং দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন ‘তেতো কিন্তু সত্য’ দাওয়াই পেয়ে মায়ামি বা শিকাগোর টিকিট কাটার স্বপ্ন আপাতত ভেস্তে গেছে চসিকের প্রতিনিধিদলের।

স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এই সফরের ছাড়পত্র না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ।

চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্র থেকে জানা গেছে, মশা নিধনের আধুনিক প্রযুক্তি দেখতে চসিকের এই ভিভিআইপি প্রতিনিধিদলটি যুক্তরাষ্ট্রের শিকাগো ও ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি বিশেষ কীটনাশক কারখানা এবং ল্যাব পরিদর্শন করতে চেয়েছিল।

এই সফরের পুরোভাগে ছিলেন স্বয়ং মেয়র শাহাদাত হোসেন। তাঁর সঙ্গীর তালিকায় নাম লিখিয়েছিলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী এবং ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. সরফুল ইসলাম। এমনকি সফরটি যাতে মসৃণ হয়, সেজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন আমলাকেও এই দলে ভেড়ানোর লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল।

বিদেশি কীটনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘ভ্যালেন্ট বায়োসায়েন্সেসের অর্থায়নে এই প্রমোদ ভ্রমণের সব বন্দোবস্ত পাকা করা হয়েছিল। এরপরই চসিকের এই পাঁচ কর্মকর্তার ফ্লোরিডা সফরের ফাইলটি অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ হিসেবে পাঠানো হয়। আর তা দেখেই ক্ষোভে ফেটে পড়েন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, ফাইলটি দেখার পর প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি নির্দেশনা দেন, ‘মশকনিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দু–তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে’।

দেশের মশার কামড় না খেয়ে আমেরিকার সমুদ্র সৈকতে মশা মারার বুদ্ধি খোঁজার বিলাসী মানসিকতাকে প্রধানমন্ত্রী যেভাবে কটাক্ষ করেছেন, তা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে তুমুল প্রশংসিত হচ্ছে।

চসিকের একজন কর্মকর্তা অবশ্য জানিয়েছেন, মশা নিধনে চট্টগ্রাম সিটি করপোরেশন ইতিমধ্যেই প্রায় পৌনে চার কোটি টাকা ব্যয়ে আধুনিক প্রযুক্তির পরিবেশবান্ধব জৈব কীটনাশক ‘বিটিআই’ (বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস) কিনেছে এবং বর্তমানে নগরীতে এই ওষুধ ব্যবহার করাও হচ্ছে।

এখন চার কোটি টাকার ওষুধ ছিটানোর পর মেয়রের দল ডোবার পাশে বসে মশা মারার ‘স্বদেশী ফর্মুলা’ আবিষ্কার করেন, নাকি মশার কামড় খেয়ে ডেঙ্গু বাঁধিয়ে বসেন, সেটাই এখন দেখার বিষয়!









শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com