সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মা হারানোর অব্যক্ত আর্তনাদ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৩.১৬ পিএম
  • ৬৫ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

(“মা, তোমাকে হারিয়ে আজ আমি সত্যিই এতিম”)

বিশেষ প্রতিবেদকঃ- মানুষ জীবনে বহু প্রিয় জিনিস হারায়। কেউ হারায় স্বপ্ন, কেউ প্রিয়জন, কেউ বা জীবনের অবলম্বন। কিন্তু মা-বাবাকে হারানোর বেদনা এমন এক নীরব ধ্বংস, যার শব্দ বাইরে শোনা না গেলেও ভেতরে ভেতরে প্রতিনিয়ত মানুষকে ভেঙে দেয়। এই শূন্যতার গভীরতা ভাষায় প্রকাশ করা যায় না; পৃথিবীর কোনো যন্ত্র দিয়েও এর পরিমাপ সম্ভব নয়। কারণ, বুকের ভেতরের এই নিঃশব্দ কান্না কেবল সেই মানুষটিই অনুভব করতে পারে— যার মাথার উপর থেকে মা-বাবার ছায়া সরে গেছে।

প্রায় দেড় যুগ আগে, ২০১১ সালের ১১ নভেম্বর, ১৪ জিলহজ্জ শুক্রবার হারিয়েছিলাম আমার বাবাকে। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই চলতি বছরের ২৩ মে, ৪ জিলহজ্জ শুক্রবার পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমালেন আমার শ্রদ্ধেয় মা। বাবা-মা দু’জনকেই হারিয়ে আজ নিজেকে সত্যিই অসহায়, নিঃস্ব ও এতিম মনে হচ্ছে।

মায়ের মৃত্যুর পর থেকে ঘরের প্রতিটি কোণ, প্রতিটি জিনিস, প্রতিটি নীরবতা যেন কষ্টের ভাষা হয়ে দাঁড়িয়েছে। যে ঘরে একসময় মায়ের ডাকে সকাল হতো, আজ সেখানে শুধুই নিস্তব্ধতা। যে মানুষটি সব কষ্ট নিজের ভেতরে লুকিয়ে সন্তানের মুখে হাসি দেখতে চাইতেন, সেই মানুষটিই আজ মাটির নিচে নিথর শায়িত।

মা জীবনের শেষ সময়ে আমাকে অনেক কথাই বলে গেছেন। কিছু উপদেশ, কিছু কষ্ট, কিছু না বলা অভিমান— সবকিছুই আজ বুকের ভেতরে বিষাদের মতো জমে আছে। সেই কথাগুলোর চূড়ান্ত ফয়সালা নিশ্চয়ই মহান আল্লাহ পাক কেয়ামতের ময়দানে করবেন। কিন্তু দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে সেই শূন্যতা আর কোনোদিন পূরণ হওয়ার নয়।

চারপাশে মানুষ আছে, আত্মীয়-স্বজন আছে, পরিচিত মুখ আছে— তবুও কেন জানি পৃথিবীটাকে এখন বড় অচেনা লাগে। সবাই সান্ত্বনা দেয়, বলে— “সময় সব ঠিক করে দেয়।” অথচ সময় কখনো মা হারানোর ব্যথা মুছে দিতে পারে না; বরং প্রতিটি দিন মানুষকে আরও বেশি উপলব্ধি করিয়ে দেয়— “মা” নামের আশ্রয়টি আর পৃথিবীতে নেই।

মানুষের সামনে হাসিমুখে কথা বলতে হয়, স্বাভাবিক থাকার অভিনয় করতে হয়; কিন্তু গভীর রাতে নিঃশব্দে বুকের ভেতর জমে থাকে অজস্র কান্না। অনেক কথা বলতে ইচ্ছে করে, কিন্তু বলার মতো সেই মানুষটি আর নেই। জীবনের প্রতি এক ধরনের অনাগ্রহ বহু আগে থেকেই ছিল। সংসারজীবনের প্রতিও কখনো খুব বেশি আকর্ষণ অনুভব করিনি। কিন্তু মায়ের ইচ্ছাতেই সংসারের পথে হাঁটতে হয়েছিল। আজ সেই মাকেই হারিয়ে জীবনের অনেক কিছুই অর্থহীন ও তিক্ত মনে হয়।

সবচেয়ে কষ্টের বিষয় হলো— পৃথিবীতে এমন কেউ আর রইলো না, যার কাছে নির্দ্বিধায় নিজের সব দুঃখ বলা যায়। বিপদে মাথায় হাত রেখে বলবে— “ভয় পাস না, আমি আছি।” মা চলে যাওয়ার পর মানুষ সত্যিকার অর্থেই বুঝতে পারে, পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়টি কত নিঃশব্দে হারিয়ে গেছে।

তবুও একজন মুমিন হিসেবে বিশ্বাস রাখি, মহান আল্লাহ পাক তাঁর অসীম রহমতে একদিন আবার পরকালে প্রিয় মা-বাবার সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেবেন। সেই আশাই আজ একমাত্র সান্ত্বনা, একমাত্র অবলম্বন।

পরিশেষে মহান রাব্বুল আলামিনের দরবারে আকুল প্রার্থনা— তিনি যেন আমার মরহুম বাবা-মাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন, তাঁদের কবরকে নূরে পরিপূর্ণ করে দেন এবং সকল গুনাহ ক্ষমা করে দেন।

আমিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com