শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

ঈদ মোবারক “আমার জীবন আজ শোকের অমানিশায় ভরা”

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৩.০৫ পিএম
  • ৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ- পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, সংযম, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধের এক অনন্য শিক্ষা। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে হযরত ইবরাহিম (আ.)-এর অসীম ত্যাগের স্মরণে উদযাপিত এই পবিত্র উৎসব মানুষকে ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানায়।

ঈদের আনন্দঘন এই মুহূর্তেও ব্যক্তিগত জীবনের গভীর শোক ও বেদনার অনুভূতি হৃদয়ে ধারণ করে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)।

তিনি বলেন, “জীবনের কিছু শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। শোকের ভার বুকে নিয়েও মানুষকে সামনে এগিয়ে যেতে হয়। ঈদ আমাদের সেই শক্তি দেয়, মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে শেখায় এবং ত্যাগের মহিমায় আত্মাকে আলোকিত করার শিক্ষা দেয়।”

তিনি আরও বলেন, “বর্তমান সময়ে সমাজে মানবিকতা, সততা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা অত্যন্ত জরুরি। ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলে একটি শান্তিপূর্ণ, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব হবে।”

শুভেচ্ছা বার্তায় তিনি দেশ-বিদেশে অবস্থানরত সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনকে নিয়ে সুন্দর, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানান।

তিনি বলেন, “ত্যাগের এই মহান শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক পরিবর্তন বয়ে আনুক। সকলের জীবনে নেমে আসুক শান্তি, সম্প্রীতি ও কল্যাণের সুবাতাস।”

শুভেচ্ছান্তে :
এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)
সহযোগী সম্পাদক, দৈনিক ইনফো বাংলা ও ডেইলি মর্নিং টুডে।
সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) চট্টগ্রাম মহানগর।
সহ-সভাপতি, চন্দনাইশ প্রেস ক্লাব।







শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com