মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারাদেশে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫২ হাজার ৫৩০ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত শিশুর সংখ্যা আট হাজার ৭৭২ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৮ হাজার ৮০০টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯টি এবং হামে একটি শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৮৮ ও এর উপসর্গ নিয়ে ৪৬৭টি শিশুর মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৪৭৫ জন)। এরপরই রয়েছে চট্টগ্রাম (২০৩ জন) ও বরিশাল (১৫৭ জন)।
গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক সংক্রমণের তালিকায় দেখা গেছে- ঢাকায় ৪৭৫, রাজশাহীতে ৮৫, বরিশালে ১৫৭, চট্টগ্রামে ২০৩, ময়মনসিংহে ২৮, সিলেটে ৫৯, খুলনায় ৫৩ ও রংপুরে ২৩টি শিশু হামে আক্রান্ত হয়েছে।
গত চার ও ২৫ মে হাম ও উপসর্গে একদিনে ১৭টি এবং ২৪ মে একদিনে ১৬টি শিশুর মৃত্যুর খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।