বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আদ্-দ্বীন হাসপাতালের ৬ জন নবজাতক শিশুর আকস্মিক মৃত্যুর ব্যাপারে হাসপাতাল কতৃর্পক্ষের বক্তব্য ও গভীর দুঃখ প্রকাশ কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ রাজধানীর যাত্রাবাড়ীতে মানসিক ভারসাম্যহীন এক নারীকে গণধর্ষণের পর হত্যা বায়তুল মুকাররমে ঈদুল আযহায় ৫টি জামাত অনুষ্ঠিত হবে আগামীকাল পবিত্র ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে প্রস্তুত সাড়ে ২৯ হাজার জনবল মেঘনা-গোমতী সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৬২ লাখ সমৃদ্ধ ইউরোনিয়াম সমর্পণে ইরানের প্রতি ট্রাম্পের হুঁশিয়ারি হামে একদিনে আরও ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৫

ত্যাগের মহিমায় মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান— ঈদ শুভেচ্ছায় মোঃ সাইফুল ইসলাম

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ২.৩৩ এএম
  • ১১ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

বিশেষ প্রতিবেদকঃ- পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহ, গার্মেন্টস শিল্পের শ্রমজীবী মানুষ, প্রবাসী বাংলাদেশি ও সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গার্মেন্টস খাতের কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

এক হৃদয়স্পর্শী ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা কেবল ধর্মীয় উৎসব নয়, এটি ত্যাগ, সহমর্মিতা, মানবিকতা ও মহান আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের এক অনন্য শিক্ষা। কোরবানির প্রকৃত আদর্শ ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়িত হলে হিংসা, বৈষম্য ও বিভেদমুক্ত একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”

তিনি বলেন, “বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হচ্ছে গার্মেন্টস শিল্প ও প্রবাসী বাংলাদেশিরা। লাখো শ্রমজীবী মানুষ নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে নিরলস পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে এগিয়ে নিচ্ছেন। তাদের এই অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

মোঃ সাইফুল ইসলাম আরও বলেন, “বর্তমান বিশ্ব অর্থনৈতিক অনিশ্চয়তা, সামাজিক বৈষম্য ও মানবিক সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। এমন বাস্তবতায় সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের উচিত অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। কারণ প্রকৃত ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের প্রতিটি মানুষ আনন্দ ভাগাভাগি করে নিতে পারে।”

তিনি আরও বলেন, “মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার মধ্য দিয়েই একটি শক্তিশালী, উন্নত ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। পবিত্র ঈদুল আযহার মহান শিক্ষা আমাদের সেই পথেই এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়।”

দেশবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে তিনি মহান আল্লাহর দরবারে সকলের মঙ্গল, কল্যাণ ও সমৃদ্ধি প্রার্থনা করেন।

মোঃ সাইফুল ইসলাম
ম্যানেজার
কেনপার্ক গার্মেন্টস সেক্টর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com