মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

মুনসুরাবাদ পুলিশ লাইন্সে নবনির্মিত ২০ তলা আধুনিক আবাসিক ভবনের ফ্ল্যাট বরাদ্দ সম্পন্ন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১.৫৪ এএম
  • ৫১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ-চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র সদস্যদের আবাসন সুবিধা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে মুনসুরাবাদ পুলিশ লাইন্সে নবনির্মিত ২০ তলা বিশিষ্ট আধুনিক আবাসিক ভবনের ফ্ল্যাট বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশ সদস্যদের আবাসন সংকট নিরসনে গৃহীত এ উদ্যোগকে সিএমপি’র কল্যাণমূলক কর্মকাণ্ডের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

রোববার আয়োজিত এ বরাদ্দ কার্যক্রমে সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের মাঝে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরাদ্দ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী।

অনুষ্ঠানে সিএমপি কমিশনার বলেন, “পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করা শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, এটি একটি মানবিক অঙ্গীকার। দায়িত্ব পালনের পাশাপাশি সদস্যদের ও তাদের পরিবারের জন্য নিরাপদ, আধুনিক ও মানসম্মত আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে সিএমপি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্যরা প্রতিনিয়ত দায়িত্ব পালন করছেন। তাদের কর্মস্পৃহা ও মানসিক স্বস্তি নিশ্চিত করতে উন্নত আবাসন সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনির্মিত এই আবাসিক ভবন সদস্যদের জন্য একটি আধুনিক, নিরাপদ ও বসবাস উপযোগী পরিবেশ নিশ্চিত করবে।”

সংশ্লিষ্ট সূত্র জানায়, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ বহুতল ভবনে পুলিশ সদস্যদের জন্য নিরাপদ ও পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। লটারির মাধ্যমে ফ্ল্যাট বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হওয়ায় উপস্থিত সদস্যদের মাঝে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বরাদ্দপ্রাপ্ত সদস্যরা এ উদ্যোগকে সিএমপি’র মানবিক ও কল্যাণমুখী পরিকল্পনার বাস্তব প্রতিফলন হিসেবে অভিহিত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মোঃ আলমগীর হোসেন এবং উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকসহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ইউনিটের সদস্যরা।

পুলিশ সংশ্লিষ্টরা বলছেন, ক্রমবর্ধমান নগরায়ন ও কর্মব্যস্ততার মধ্যে পুলিশ সদস্যদের জন্য মানসম্মত আবাসন নিশ্চিত করা বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। সেই বাস্তবতায় মুনসুরাবাদ পুলিশ লাইন্সে নির্মিত এই ২০ তলা আবাসিক ভবন শুধু একটি অবকাঠামো নয়, বরং পুলিশ সদস্যদের কল্যাণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির একটি সুদূরপ্রসারী উদ্যোগ।

সিএমপি সূত্রে আরও জানা গেছে, ভবিষ্যতেও পুলিশ সদস্যদের আবাসন ও কল্যাণ সুবিধা সম্প্রসারণে এ ধরনের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এতে করে সদস্যদের পেশাগত মনোবল বৃদ্ধির পাশাপাশি সেবার মান আরও উন্নত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।







শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com