মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

ইপিজেডের সল্টগোলা ক্রসিংয়ে বিশেষ অভিযানে হামকা গ্রুপের সক্রিয় সদস্য নুরুল আলম গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ২২ মে, ২০২৬, ১১.৫৮ পিএম
  • ৪৩ বার পড়া হয়েছে

 

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদকঃ- চট্টগ্রাম মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, মাদক ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে নগরীর ইপিজেড থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কথিত সন্ত্রাসী “হামকা গ্রুপ”-এর সক্রিয় সদস্য মোঃ নুরুল আলম ওরফে হামকা নুর আলম (৫১) কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিএমপি ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম। সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে সল্টগোলা এলাকা থেকে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওই আসামিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত নুরুল আলম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কবির উদ্দিন মেম্বারের বাড়ি এলাকার সিরাজুল ইসলাম ওরফে শফিকুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন উত্তর পতেঙ্গা কাঠগড় বাজার এলাকায় বসবাস করতেন।

ইপিজেড থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন থানায় মারামারি, মাদক কারবার, ছিনতাই, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে মোট ১৪টি মামলা রয়েছে। একাধিক মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরীর অপরাধ জগতের সঙ্গে সম্পৃক্ত একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হিসেবে নুরুল আলম এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করতেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং অপরাধী নেটওয়ার্ক পরিচালনার অভিযোগও রয়েছে।

এ বিষয়ে ইপিজেড থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান বলেন, “গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক সংশ্লিষ্ট মামলায় আটক দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। নগরীতে সন্ত্রাস, মাদক ও সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানে নগরীতে অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সচেতন মহল।







শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com